বিএনপি ও জামায়াতের সংঘর্ষের দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের 

112
বিএনপি ও জামায়াতের সংঘর্ষের দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের 
বিএনপি ও জামায়াতের সংঘর্ষের দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের 

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে কিছু লোক চেয়ার দিয়ে আঘাত করছেন। দাবি করা হচ্ছে, ইউনিয়ন পরিষদের চাল ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা এটি। ভিডিওতে দেখা যায়, আহত ব্যক্তিটিকে মেরে চেয়ার ভেঙ্গে ফেলা হচ্ছে এবং কিছু লোক সংঘর্ষ থামানোর চেষ্টা করছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের আসাম রাজ্যের ডবকার যমুনামুখ গাঁওয়ের দৃশ্য। 

এ ধরণের কিছু পোস্ট দেখুন, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজে সার্চে আসামের সংবাদ মাধ্যম প্রতিদিন টাইমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, , ২০২৫ সালের ৪ আগস্ট ভারতের আসাম রাজ্যের ডবকার যমুনামুখ গ্রাম পঞ্চায়েতের একটি সভায় হিসাব নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই বিতর্ক দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় ইয়াকুব আলী নামের একজন ব্যক্তি আহত হন। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে এ ধরনের আরও প্রতিবেদন পাওয়া যায় এখানে, এখানে  এবং এখানে। আসাম রাজ্যভিত্তিক এই সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে যমুনামুখ গ্রামের সংঘর্ষের ঘটনাটির বিস্তারিত বিবরণ পাওয়া যায়। 

বিএনপি ও জামায়াতের সংঘর্ষের দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের 

এসব প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায়, ভারতের আসাম রাজ্যের ডবকার যমুনামুখ গ্রাম পঞ্চায়েতে একটি সভায় দুই দলের সংঘর্ষের ঘটনাকে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে ।

তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

ফ্যাক্টচেক প্রতিবেদনটি লিখেছেন সিবলী সাদিক সিফাত, শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে কিছু লোক চেয়ার দিয়ে আঘাত করছেন। দাবি করা হচ্ছে, ইউনিয়ন পরিষদের চাল ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা এটি।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh