গাজীপুরে  পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার দাবিতে পুরোনো ঘটনার ছবি 

18
গাজীপুরে  পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার দাবিতে পুরোনো ঘটনার ছবি 
গাজীপুরে  পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার দাবিতে পুরোনো ঘটনার ছবি 

গাজীপুরে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবিতে ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে ক্ষত-বিক্ষত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ছবিটির সঙ্গে চলমান শ্রমিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই। ছবিতে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায়, তার নাম জোবায়ের হোসেন পারভেজ। তিনি ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ২৭ জুন সকালে বাড়ির সামনে থেকে তার হাত ও গালা কাটা মরদেহ উদ্ধার করা হয়। 

আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে। 

ছবিটি রিভার্স ইমেজ সার্চে হেলাল আকবর চৌধুরী বাবর নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পাওয়া যায়। গত ২৭ জুন দেওয়া পোস্টটি দেওয়া হয়। এতে উল্লেখ করা তথ্যানুযায়ী, এই ব্যক্তির নাম জোবায়ের পারভেজ। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০নং গোপাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সমিতির বাজারের বাসিন্দা ও যুবলীগ নেতা। জোবায়েরকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

ওই সময় আরও অনেক ফেসবুক অ্যাকাউন্ট ও পেইজ থেকে ছবিটি একই তথ্য দিয়ে পোস্ট করা হয়েছিল। এমন কিছু পোস্ট লিংক এখানে, এখানে, এখানে। 

এসব পোস্ট সূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে বাংলা স্ট্রিমে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ থেকে জানা যায়, ‘ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ির সামনে থেকে জোবায়ের হোসেন পারভেজ নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ২৭ জুন সকালে বাড়ির সামনে তার হাত ও গালা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পারভেজ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।’ 

ফেনীর সময় নামে ফেনীর স্থানীয় একটি সংবাদমাধ্যমসহ জাতীয় অন্যান্য সংবাদমাধ্যম সূত্রেও এই ঘটনাটি সম্পর্কে জানা যায়। এমন কিছু প্রতিবেদন পড়ুন ডিবিসি নিউজ, সমকাল। 

অর্থাৎ ক্ষত-বিক্ষত দেহের ছবিটি সম্প্রতি শুরু হওয়া পোশাকশ্রমিকদের আন্দোলন শুরু হওয়ার অনেক আগে থেকেই পাওয়া যায়। প্রসঙ্গত, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছে পোশাকশ্রমিকরা।

এমন প্রেক্ষাপটে ফ্যাক্টওয়াচ আলোচিত ছবিযুক্ত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
গাজীপুরে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে

Claimed By:
%post_author%

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh