সম্প্রতি ফেসবুকে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সৈয়দা রিজওয়ানা হাসানের মুখাবয়ব সংবলিত ছবিটিতে তাকে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, সৈয়দা রিজওয়ানা হাসানের মুখাবয়ব সংবলিত ভাইরাল ছবিটি এডিটেড। পর্ণগ্রাফিক ওয়েবসাইট থেকে ভিন্ন নারীর ছবি সংগ্রহ করে তাতে রিজওয়ানা হাসানের মুখাবয়ব বসিয়ে দেওয়া হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে ভারতীয় একটি পর্ণগ্রাফিক ওয়েবসাইটে মূল ছবিটি পাওয়া যায় (নৈতিক কারণে ওয়েবসাইট লিংকটি যুক্ত করা হয়নি)। ২০২৩ সালের ৯ নভেম্বর ছবিটি ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। মূল ছবিটির সঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান দাবিতে ভাইরাল ছবিটির পোশাক, আশপাশের বিভিন্ন বস্তুর মিল থাকলেও মুখাবয়বে ভিন্নতা পাওয়া যায়।
এ থেকে প্রতীয়মান হয়, পর্ণগ্রাফিক ওয়েবসাইট থেকে পুরোনো ছবি সংগ্রহ করে তাতে সৈয়দা রিজওয়ানা হাসানের মুখাবয়ব বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, সৈয়দা রিজওয়ানা হাসানের এডিটেড এই ছবিটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে কেমিক্যাল আলী (Chemical Ali) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এই অ্যাকাউন্টটি ঘুরে দেখা যায়, অ্যাকাউন্টটি থেকে ইতিপূর্বেও সুপরিচিত বেশ কয়েকজন নারীর এডিটেড ছবি পোস্ট করা হয়েছিল। যা দেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে ওঠে এসেছে।
যেমন, গত বছরের ২১ ডিসেম্বর অভিনেত্রী শবনম ফারিয়ার ছবি দাবিতে ভারতীর অভিনেত্রী পুনম বাজওয়ার (Poonam Bajwa) ছবি প্রচার করা হয় বলে জানায় রিউমর স্ক্যানার।
এর আগে ৯ ডিসেম্বর আরেক অভিনেত্রী মেহজাবিনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে দাবি করা হয়, ‘পরিবেশ উপদেষ্টার উপদেশ মতে পরিবেশ বান্ধব রি-ইউজ্যাবোল কন্ডোমের পোষাক পরে এবছর বাংলাদেশের সেরা সুন্দরী নির্বাচিত মেহজাবিন।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে দৈনিক কালবেলার আদলে তৈরি একটি ফটোকার্ডে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফটোকার্ডটিতে দাবি করা হয়, রিজওয়ানা হাসান বলেছেন, “কনডম পচনশীল নয় তাই এর ব্যবহার বন্ধ করতে হবে”। তবে অনুসন্ধানে দেখা যায়, ওই ফটোকার্ডটি ভুয়া। যা নিয়ে ওই সময় ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করে ফ্যাক্টওয়াচ।
সার্বিক বিবেচনায় সৈয়দা রিজওয়ানা হাসানের মুখাবয়ব সংবলিত ছবিটিকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে। ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।
Claim: সম্প্রতি ফেসবুকে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সৈয়দা রিজওয়ানা হাসানের মুখাবয়ব সংবলিত ছবিটিতে তাকে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh