আসিফ মাহমুদের সঙ্গে আলোচিত তরুণী হৃদিতার ছবিটি এআই জেনারেটেড 

207
আসিফ মাহমুদের সঙ্গে আলোচিত তরুণী হৃদিতার ছবিটি এআই জেনারেটেড 
আসিফ মাহমুদের সঙ্গে আলোচিত তরুণী হৃদিতার ছবিটি এআই জেনারেটেড 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে হৃদনীর ইসলাম হৃদিতা নামে এক তরুণীকে জড়িয়ে ফেসবুকে বিভিন্ন আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যেই এই দুজনের একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। ছবিটিতে হৃদনীর ইসলাম হৃদিতাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। ঠিক তার পেছনেই আইফোন হাতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তাদের দুজনের দুটি পৃথক বাস্তব ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জুড়ে দিয়ে এটি প্রস্তুত করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

অনুসন্ধানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা হৃদনীর ইসলাম হৃদিতার ছবিটি তার ফেসবুক প্রোফাইলেই পাওয়া যায়। গতকাল শনিবার (২৩ আগস্ট) হৃদিতা নিজেই ছবিটি তার প্রোফাইল পিকচার হিসেবে ফেসবুকে পোস্ট করেন। হৃদিতার এই ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত আসিফ মাহমুদের সঙ্গে থাকা তার ছবিটির অনেক কিছুর মিল পাওয়া যায়। দুটি ছবিতেই হৃদিতাকে প্রায় একই রঙের জামা পরে থাকতে দেখা যায় (জামার ডিজাইন ভিন্ন)। তবে দুটি ছবিতেই তার কানে একই ধরনের কানের দুল দেখা যায় এবং তার হাতের মেহেদীর ডিজাইন এক। ছবি দুটিতেই হৃদিতার গলার ওপর কানের পেছন থেকে আসা চুল একইভাবে পড়ে থাকতে দেখা যায়।

আসিফ মাহমুদের সঙ্গে আলোচিত তরুণী হৃদিতার ছবিটি এআই জেনারেটেড 

এসব মিলের কারণে আসিফ মাহমুদের সঙ্গে থাকা হৃদনীর ইসলাম হৃদিতার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে যাচাই করে দেখা হয়। এসব টুলের মধ্যে হাইভ মডারেশনের বিশ্লেষণে এটি ৯৯ দশমিক ৮ শতাংশ এআই দিয়ে তৈরি বলে জানা যায়। আনডিটেক্টবল এআই নামে একটি টুল জানায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭৯ শতাংশ। ইজ ইট এআই নামে আরেকটি টুল জানায়, এটি এআই দিয়ে তৈরি। 

আসিফ মাহমুদের সঙ্গে আলোচিত তরুণী হৃদিতার ছবিটি এআই জেনারেটেড 

ছবিটি বিস্তারিত বিশ্লেষণে দ্বি কপি ডট এআই নামে একটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল জানায়, সার্বিকভাবে ছবিটিতে এআই দিয়ে সম্পাদনার অনেক সূক্ষ্ম চিহ্ন রয়েছে। বিশেষ করে মুখের ত্বকের টেক্সচার, চুল এবং পোশাকে। এ ছাড়া ছবিতে আলোর উপস্থিতিও অতিরিক্ত নিখুঁত। ফলে আসিফ মাহমুদের সঙ্গে থাকা হৃদনীর ইসলাম হৃদিতার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরির সম্ভাবনা ৯৪ দশমিক ৩৯ শতাংশ। 

আসিফ মাহমুদের সঙ্গে আলোচিত তরুণী হৃদিতার ছবিটি এআই জেনারেটেড 

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে উপদেষ্টা আসিফ মাহমুদের একই ধরনের পাঞ্জাবি পরিহিত ছবিও পাওয়া যায়।  হৃদিতার সঙ্গে আসিফ মাহমুদের প্রচারিত ছবিটির সঙ্গে অনুসন্ধানে পাওয়া এমন ছবির মিল রয়েছে। বিশেষ করে, দুটি ছবিতেই আসিফ মাহমুদের পরিহিত পাঞ্জাবি ও দাঁড়ির ধরন মিলে যায়। 

ফ্যাক্টওয়াচের পর্যবেক্ষণ একাধিক টুলের বিশ্লেষণে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করা হলো। 

Claim:
উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা হৃদনীর ইসলাম হৃদিতা নামে এক তরুণীর ছবি

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh