বিএনপি নেতা ফজলুর রহমানকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

22
বিএনপি নেতা ফজলুর রহমানকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া
বিএনপি নেতা ফজলুর রহমানকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

সম্প্রতি ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কারের এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পাল্টা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিটি ভুয়া।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

বিএনপির পক্ষ থেকে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি না এ ব্যাপারে জানার জন্য দলটির ফেসবুক পেজে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করলে চলতি বছরের ২৩ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়, “আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লিখিত এই পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া প্রেসবিজ্ঞপ্তিটির একটি ছবি যুক্ত করে উল্লেখ করা হয়, প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। সামাজিক মাধ্যমে প্রচারিত ওই ভুয়া পোস্টটি মূলত নেতাকর্মীদের বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। 

অর্থাৎ, অ্যাডভোকেট ফজলুর রহমান এখনো দলের স্বপদেই বহাল আছেন এবং তার বিরুদ্ধে বহিষ্কারের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh