ছাত্রদল ও বিএনপি নেত্রীকে ঘিরে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি 

9
ছাত্রদল ও বিএনপি নেত্রীকে ঘিরে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি 
ছাত্রদল ও বিএনপি নেত্রীকে ঘিরে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি 

সম্প্রতি কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষিতে একটি ছবি ভাইরাল হয়েছে। এর মাধ্যমে দাবি করা হচ্ছে, জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা বিএনপি নেত্রী শামীম আরা স্বপ্নাকে সেজদা করে সম্মান প্রদর্শন করেছেন। শামীম আরা স্বপ্না বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। 

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

রিভার্স ইমেজ সার্চে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

পরে ছবিটি বিশ্লেষণ করে পাওয়া যায়, এর ডান পাশের ঠিক নিচের অংশে জেমিনির লোগো রয়েছে। জেমিনি এআই দ্বারা কিছু তৈরি হলে এই ওয়াটারমার্ক বা জলছাপটি সাধারণত থেকে যায়। অবশ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেটিও মুছে দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সেটা করা হয়নি। এছাড়াও এই ছবিতে একাধিক অসঙ্গতি রয়েছে। 

ছবির বাম অংশে যিনি নেত্রীর পা ছুঁয়ে সালাম করছে তারই পা দেখা যাচ্ছে তিনটি। পায়ের জুতার মধ্যেও ভিন্নতা রয়েছে। এক পায়ে স্নিকার্স অন্য পায়ে স্যান্ডেল। এআই নির্মিত ছবিতে এমন  ত্রুটি দেখতে পাওয়া যায়। 

এছাড়া শামীম আরা স্বপ্নার আসল ছবির সাথে ভাইরাল এই ছবির কোনো মিল পাওয়া যাচ্ছে না। 

এসব কারণে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী একাধিক প্রযুক্তির সাহায্যে যাচাই করা হয়। এর মধ্যে হাইভ ডিটেক্ট ছবিটিকে প্রায় শতভাগ এআই জেনারেটেড বলে ধারণা করছে।  

ইমেজ হুইস্পার নামে আরেকটি টুলের বিশ্লেষণেও একই তথ্য পাওয়া যায়।  

তাই সার্বিক তথ্য-উপাত্তের  ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা বিএনপি নেত্রী শামীম আরা স্বপ্নাকে সেজদা করে সম্মান প্রদর্শন করেছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh