আফগানিস্তানে মন্দির স্থাপন প্রসঙ্গে আমির খান মুত্তাকির বক্তব্যটি এআই দিয়ে তৈরি

107
আফগানিস্তানে মন্দির স্থাপন প্রসঙ্গে আমির খান মুত্তাকির বক্তব্যটি এআই দিয়ে তৈরি
আফগানিস্তানে মন্দির স্থাপন প্রসঙ্গে আমির খান মুত্তাকির বক্তব্যটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি ফেসবুকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে উদ্ধৃত করে উল্লেখ করা হচ্ছে, " আফগানিস্তান ভারতীয় অর্থের বিনিময়ে দেশটির অভ্যন্তরে ভগবান  শিব ও ভগবান বিষ্ণুর মূর্তি পূজার মন্দির খুলতে ইচ্ছুক।" কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে এই ভিডিওটি এআই দিয়ে বানানো। তাছাড়া, মূলধারার কোনো সংবাদমাধ্যমে আমির খান মুত্তাকির এমন কোনো বক্তব্য  খুঁজে পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় আলোচিত পোস্টগুলো বিকৃত। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই একে ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ANI News এর ইউটিউব চ্যানেল থেকে ২০২৫ সালের ১২ অক্টোবর আপলোড করা ভাইরাল ভিডিওটির পূর্বসংস্করনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় চলতি বছর ১২ অক্টোবর আফগানিস্তান-পাকিস্তান সংঘাতের উপর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ব্রিফিং করার লাইভ ভিডিও এটি। এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওর বেশ কিছু মিল পাওয়া যায়। যেমনঃ আমির খান মুত্তাকির বসার ধরণ, তার বসার সোফা  ইত্যাদি।  এর কিছু নমুনা নিচে তুলে ধরা হলঃ

এই প্রেস ব্রিফিংয়ের সম্পূর্ণ ভিডিও পর্যালোচনা করে আফগানিস্তানে ভগবান  শিব ও ভগবান বিষ্ণুর মন্দির স্থাপন  সম্পর্কে কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও, ভারত সফরকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের ১০ অক্টোবর আরও একটি প্রেস ব্রিফিং করেছিলেন। সেখানেও তাকে নতুন করে আফগানিস্তানে মন্দির স্থাপন সংক্রান্ত কিছু বলতে শোনা যায়নি। 

অন্যদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা আমির খান মুত্তাকির বেশ কিছু অভিব্যক্তি প্রমাণ করেছে যে ভিডিওটি আসল নয়। যেমন তার দাঁত বেশ কিছু ফ্রেমে অদৃশ্য হয়ে যায় এবং কিছু ফ্রেমে তা পুনরায় আবির্ভূত হয়। বিভিন্ন সময় নিচের দাঁতের আকৃতি পরিবর্তিত হতে দেখা যায়।  

আবার, মূল ভিডিওতে থাকা অডিওর সাথে ভাইরাল ভিডিওর অডিওটি ভিন্ন। তাই ফেসবুক থেকে এসব পোস্টের ভিডিও ডাউনলোড করে এআই ডিটেকশন টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে যাচাই করা হয়। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ করে জানায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। মূল ভিডিওর অডিও সরিয়ে দিয়ে এআই দিয়ে তৈরি ভিন্ন অডিও যুক্ত করে ভাইরাল ভিডিওটি বানানো হয়েছে। 

এছাড়া, ফ্যাক্টওয়াচের বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এমন অনেক টুল পাওয়া যায়, যেসব টুলের মাধ্যমে এমন অডিও বানানো সম্ভব। 

সুতরা, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে উদ্ধৃত করে উল্লেখ করা হচ্ছে, " আফগানিস্তান ভারতীয় অর্থের বিনিময়ে দেশটির অভ্যন্তরে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মূর্তি পূজার মন্দির খুলতে ইচ্ছুক।"

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh