নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের ভিত্তিহীন দাবি  

70
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের ভিত্তিহীন দাবি  
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের ভিত্তিহীন দাবি  

সম্প্রতি ফেসবুকে বাড়িতে আগুন লাগার তিনটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের ছবি এগুলো। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, ছবিগুলো এআই দিয়ে বানানোর সম্ভাবনা পাওয়া গেছে। মূলধারার সংবাদমাধ্যমে তার বাড়িতে আগুন লাগানোর কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। 

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে ও এখানে। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চে এ ধরনের কোনো ছবি পাওয়া যায়নি। এমন কি নাসীরুদ্দীনের বাড়ি ছাড়াও অন্য অগ্নিকাণ্ডের ছবির সঙ্গে এগুলোর মিল খুঁজে পাওয়া যায়নি। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার সংবাদমাধ্যমে তার বাড়িতে আগুন লাগার কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

তবে, ৮ অক্টোবর প্রকাশিত যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, তিনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, তার বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি। 

অন্যদিকে, এআই শনাক্তকারী টুলের সাহায্যে ছবিকে এআই হওয়ার ৯৯% সম্ভাবনা পাওয়া যায়। 

একটি আগুন লাগা বাড়ির ছবিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি রয়েছে। ছবিটি তার মতো দেখতে নয়। এ ধরনের বিচ্যুতি এআই নির্মিত ছবির ক্ষেত্রেই পাওয়া যায়। 

কাজেই এখন পর্যন্ত তার বাড়িতে আগুন লাগা বা লাগানোর ঘটনা ঘটেনি। ফলে পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।  

Claim:
সম্প্রতি ফেসবুকে বাড়িতে আগুন লাগার তিনটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের ছবি এগুলো।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh