সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘাত চলাকালীন ইসরাইলের হাইফা বিমানবন্দরের দৃশ্য দাবিতে ফেসবুকে কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ছে। সেখানে ইসরায়েলের পতাকার ছবি সহ কিছু ক্ষতিগ্রস্ত বিমান দেখতে পাওয়া যায়। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি যাকে চলমান ইসরায়েল-ইরান সংঘাতের বাস্তব দৃশ্য হিসেবে শেয়ার করা হচ্ছে।
ফেসবুকেছড়িয়ে পড়া ছবির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই একে ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে AlyNoor4 নামের একটি টিকটক হ্যান্ডেলে আপলোড করা ভাইরাল ভিডিওটির সম্ভাব্য উৎস হিসেবে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিওর শুরু থেকে ৪ সেকেন্ড অংশের সাথে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। পোস্টের বিবরণে উল্লেখ করা হয়েছে যে ভিডিওটি AI ব্যবহার করে তৈরি করা হয়েছে।
তাছাড়া ভাইরাল ছবিটি খেয়াল করলে কিছু অসঙ্গতি দেখতে পাওয়া যাবে। যেমনঃ বিমানের পাশের অংশ অনুপস্থিত, কিন্তু জানালাগুলো সারিবদ্ধ এবং অক্ষত দেখা যাচ্ছে। এমন ভিজ্যুয়াল ত্রুটি মূলত এআই নির্মিত কন্টেন্টে খুঁজে পাওয়া যায়।
পরবর্তী সময়ে, এই অসঙ্গতি বিবেচনা করে ছবিগুলো এআই ডিটেক্টর ওয়েবসাইট Undetectable Ai এর মাধ্যমে অনুসন্ধান করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা।
যেহেতু, এই ছবি বাস্তব নয়, তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো বিকৃত।
Claim: সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘাত চলাকালীন ইসরাইলের হাইফা বিমানবন্দরের দৃশ্য দাবিতে ফেসবুকে কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh