পুলিশের আইজিপি  ও সেনাপ্রধানের বক্তব্য দাবিতে এআই ভিডিও প্রচার

236
পুলিশের আইজিপি  ও সেনাপ্রধানের বক্তব্য দাবিতে এআই  ভিডিও প্রচার
পুলিশের আইজিপি  ও সেনাপ্রধানের বক্তব্য দাবিতে এআই  ভিডিও প্রচার

সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছোট ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, পুলিশের আইজিপি এবং তিন বাহিনীর প্রধান  ৫ আগস্টকে “জাতীয় পুলিশ হত্যা দিবস” হিসেবে আখ্যা দিচ্ছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই ক্যাপশন ও বক্তব্য দিয়ে পুলিশের আইজিপি বাহারুল আলম এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভিডিওগুলো প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওগুলো এআই নির্মিত এবং অডিওর কথাগুলো পুলিশের আইজিপি বাহারুল আলম এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নয়।

এ ধরনের কয়েকটি ভিডিও দেখতে পাবেন (পুলিশের আই জি পি) এখানে, এখানে, এখানে এবং (জেনারেল ওয়াকার-উজ-জামান) এখানে, এখানে, এখানে । 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

পুলিশের আইজিপি বাহারুল আলমের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফ্রেমের ডান দিকে নিচের কর্নারে ভিও Veo (Veo 3, গুগলের এআই ভিডিও তৈরির ওয়েবসাইট) এর লোগো কেটে ফেলার ছাপ আছে।

পুলিশের আইজিপির বক্তব্য দাবি করে AI ভিডিও প্রচার

দাবিকৃত ভিডিওতে কণ্ঠস্বরের অসঙ্গতি লক্ষ্য করা যায়। এ আই ভিডিওর সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ছবি সময় টিভির ১৩ মে ২০২৫ এ প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে পাওয়া যায়। এই ছবিতে তার পোশাক এবং আশেপাশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এতে করে মনে হয়, এই ছবিটির উপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে।

পুলিশের আইজিপি  ও সেনাপ্রধানের বক্তব্য দাবি করে AI ভিডিও প্রচার

দাবিকৃত আইজিপি বাহারুল আলমের বক্তব্যের ভিডিও Deepfake-O-Meter দ্বারা যাচাই করলে ৭৫% নকল বা এআই নির্ভর বলে জানা যায়।

পুলিশের আইজিপি  ও সেনাপ্রধানের বক্তব্য দাবি করে AI ভিডিও প্রচার

অন্যদিকে সেনা প্রধানদের দাবিকৃত ভিডিওটিতেও কৃত্রিমতার লক্ষণ স্পষ্ট, শব্দের অসঙ্গতি পরিলক্ষিত হয়। জেনারেল ওয়াকারের কণ্ঠস্বরের সাথে ভিডিওর কণ্ঠস্বরের ভিন্নতা রয়েছে।

ভিডিওটির দৈর্ঘ্য ৮ সেকেন্ড। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও (যেমন Veo 3, গুগলের এআই ভিডিও তৈরির ওয়েবসাইট) ৮ সেকেন্ডের এআই ভিডিও বানাতে পারে।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কণ্ঠে যে বক্তব্য শোনা যায়, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার কোনো সংবাদমাধ্যমে তাকে উদ্ধৃত করে এই বক্তব্য প্রকাশিত হয়নি। এই ভিডিওতে তাদের কথার ভঙ্গির সাথে তার আসল কথাবার্তার বেশ অমিল পাওয়া যায়।

দাবিকৃত এআই ভিডিওটির সঙ্গে মিল আছে এমন একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনে পাওয়া যায়। এটি গত বছর ৭ আগস্ট ২০২৪ এর একটি সংবাদ সম্মেলনের। সেখানে তিন বাহিনীর প্রধান একই মঞ্চে দাঁড়িয়ে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। এটিএন বাংলা নিউজের প্রকাশিত এই ভিডিও  প্রতিবেদনের সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। 

পুলিশের আইজিপি  ও সেনাপ্রধানের বক্তব্য দাবি করে AI ভিডিও প্রচার

উক্ত সংবাদ সম্মেলনে তাদের অবস্থান, পোশাক এবং পরিবেশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এতে করে মনে হয়, এই ভিডিও ব্যবহার করে এআই ভিডিওটি বানানো হয়েছে।

দাবিকৃত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যের ভিডিও Deepfake-O-Meter দ্বারা যাচাই করলে ৯৯.৯% নকল বা এআই নির্ভর বলে জানা যায়।

পুলিশের আইজিপি  ও সেনাপ্রধানের বক্তব্য দাবি করে AI ভিডিও প্রচার

উল্লেখ্য, মূলধারার কোন গণমাধ্যমে পুলিশের আইজিপি বাহারুল আলম কিংবা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের পুলিশ হত্যা সম্পর্কিত এ ধরণের কোন বক্তব্য খুঁজে পাওয়া যায় নি। 

সবদিক বিবেচনা করে এটি স্পষ্ট যে, আলোচিত ভিডিওগুলো বাস্তব নয়, বরং এআই দিয়ে তৈরি। ফলে, সঙ্গত কারণে এই ভিডিওগুলোকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করা হলো।   

সিবলী সাদিক সিফাত, শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

Claim:
সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছোট ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, পুলিশের আইজিপি এবং তিন বাহিনীর প্রধান ৫ আগস্টকে “জাতীয় পুলিশ হত্যা দিবস” হিসেবে আখ্যা দিচ্ছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই ক্যাপশন ও একই বক্তব্য দিয়ে পুলিশের আইজিপি বাহারুল আলম এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভিডিওগুলো প্রচার করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh