এআই দিয়ে বানানো ছবিকে বিএনপির সমাবেশের ছবি দাবি 

180
এআই দিয়ে বানানো ছবিকে বিএনপির সমাবেশের ছবি দাবি 
এআই দিয়ে বানানো ছবিকে বিএনপির সমাবেশের ছবি দাবি 

সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বিএনপির জনসভার চিত্র। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি এআই দিয়ে তৈরি।  

এ ধরণের ফেসবুক পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে। 

ছবিটি পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। যেমন সবুজের ওপরে লাল অক্ষরে বিএনপি (BNP) লেখার ইংরেজি বি (B) অক্ষরটি ভেঙ্গে গেছে। ছবিটির মাঝখানে বিএনপির দলীয় পতাকা দেখা যাচ্ছে, যেটির সঙ্গে মূল পতাকার ডিজাইনে পার্থক্য রয়েছে। এছাড়া, ছবিটির নিচের দিকে ডান কর্নারে মেটা এআই (Meta AI) ছাপ রয়েছে।      

এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন (Hive Modaration) ব্যবহার করে ১০০% এআই রেজাল্ট পাওয়া যায়। 

এছাড়া, এআই ছবি শনাক্তকারী টুল সাইটইঞ্জিন (Sightengine) ব্যবহার করেও ছবিটিকে ৯২% এআই হিসেবে পাওয়া যায়।      

কাজেই ফ্যাক্টওয়াচের পর্যালোচনা এবং এআই শানাক্তকারী টুল দিয়ে যাচাই করে ছবিটিকে কৃত্রিম বলে সাব্যস্ত করা যায়। ফলে সঙ্গত কারণে, এআই দিয়ে তৈরি ছবিটিকে বিকৃত সাব্যস্ত করা হলো।      

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বিএনপির জনসভার চিত্র।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh