তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি প্রচার  

147
তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি প্রচার  
তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি প্রচার  

সম্প্রতি ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সদৃশ ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আইডি কার্ড। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি এআই ব্যবহার করে বানানো। 

  

এ ধরনের কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে। 

আইডি কার্ডের ছবিটি পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমনঃ 

তারেক রহমানের নামের  ইংলিশ বানান ‘Tareque Rahman’ লেখা রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, বিবিসি নিউজ, ডেইলি স্টারসহ  অন্যান্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে ‘Tarique Rahman’ বানান লেখা হয়। 

তার জন্ম তারিখ নিয়ে অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলোর প্রতিবেদনে রয়েছে,  ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেন তারেক রহমান। অথচ এই আইডি কার্ড সদৃশ ছবিতে দেখা যায়, জন্ম তারিখ লেখা রয়েছে, ২০ নভেম্বর ১৯৬৭।

আইডি কার্ডের ওপরের দিকে বাম কর্নারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে অগ্নিশিখার ওপরে ‘শিক্ষাই আলো’ লেখা থাকে। অথচ এই ছবিতে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে। ঢাবি’র বিভিন্ন সময়ের মনোগ্রাম নিয়ে একটি প্রতিবেদন দেখুন, এখানে। 

নীচের দিকে ডান কর্নারে ডেপুটি রেজিস্ট্রারের সাক্ষরের স্থানে ‘রেজিস্ট্রার’ লেখা রয়েছে, যেখানে নাম লিখে সাক্ষর করার কথা। 

এই সমস্ত পর্যবেক্ষণ ছাড়াও এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন ব্যবহার করে ছবিটিকে ১০০% কৃত্রিম হিসেবে ফলাফল পাওয়া যায়। 

কাজেই আইডি কার্ডের ছবিটি বাস্তব নয়, এআই নির্মিত। ফলে সঙ্গত কারণে এ ধরনের পোস্টগুলোকে বিকৃত হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।  

Claim:
সম্প্রতি ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সদৃশ ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আইডি কার্ড।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh