১১ দলীয় ঐক্যের লংমার্চের দাবিতে ভাইরাল ছবিটি এআই জেনারেটেড  

88
১১ দলীয় ঐক্যের লংমার্চের দাবিতে ভাইরাল ছবিটি এআই জেনারেটেড   
১১ দলীয় ঐক্যের লংমার্চের দাবিতে ভাইরাল ছবিটি এআই জেনারেটেড   

সম্প্রতি ফেসবুকে বিরাট জনসমাগমের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে বলা হচ্ছে, ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি এআই ব্যবহার করে বানানো।  

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। 

মূলধারার সংবাদমাধ্যম পর্যালোচনা করে দেখা যায়, গত ৫ সেপ্টেম্বর শনিবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য রাজধানী থেকে ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু করে। পথে নারায়ণগঞ্জের শিমরাইলে আয়োজিত পথসভায় জোটের নেতারা অংশ নেন। শফিকুর রহমানের বক্তব্য শেষে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ১১–দলীয় ঐক্য ছয় দফা দাবিগুলো হলোঃ গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। 

এই লংমার্চের প্রেক্ষিতেই ফেসবুকে আলোচিত ছবিটি ছড়িয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চে মূলধারার সংবাদমাধ্যমের কোথাও আলোচিত ছবিটি প্রকাশিত হতে দেখা যায়নি। 

ছবিটি পর্যালোচনা করে কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমনঃ সমাবেশের ডান পাশে একটি ব্যানার দেখা যায়, যেখানে ‘বাংলাদেশ চাই, গণতন্ত্র চাই’ লেখার ‘শ’ এবং ‘ন্ত্র’ অংশটি বিকৃত হয়ে গেছে। এ ধরনের বিকৃতি সাধারণত এআই দিয়ে বানানো ছবির ক্ষেত্রে দেখা যায়।     

পরবর্তীতে এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশনের সাহায্যে ছবিটিকে ১০০% কৃত্রিম হওয়ার সম্ভাবনা পাওয়া যায়।

কাজেই আলোচিত ছবিটি প্রযুক্তির সাহায্যে কৃত্রিমভাবে বানানো। ফলে এই ছবিযুক্ত ফেসবুক পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

Claim:
সম্প্রতি ফেসবুকে বিরাট জনসমাগমের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে বলা হচ্ছে, ৬ দফা দাবিতে ১১–দলীয় ঐক্য আয়োজিত ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh