আওয়ামী লীগের দীর্ঘ মশাল মিছিলের দাবিতে এআই ছবি প্রচার  

21
আওয়ামী লীগের দীর্ঘ মশাল মিছিলের দাবিতে এআই ছবি প্রচার  
আওয়ামী লীগের দীর্ঘ মশাল মিছিলের দাবিতে এআই ছবি প্রচার  

সম্প্রতি ফেসবুকে দীর্ঘ আকারের একটি মিছিলের ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ, ট্রাইব্যুনাল বাতিলের দাবি এবং তুরাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে যুবলীগের মশাল মিছিল। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি বাস্তব নয়, এআই ব্যবহার করে বানানো।   

এ ধরনের কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে। 

ছবিটি পর্যবেক্ষণ করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন ‘মশাল মিছিল’ বলা হলেও মিছিলে মশাল দেখা যায়না। উপরে ঝুলে থাকা দুটি এবং সামনের বড় ব্যানারে ফন্ট ও অক্ষরে কিছু ত্রুটি দেখা যায়। সাধারণত চলন্ত মিছিলের ক্ষেত্রে এত উঁচুতে ব্যানার দেখা যায় না। মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের মুখের আদল প্রায় একই রকম। এছাড়া অনেক ক্ষেত্রে মুখের গঠন বিকৃত হতেও লক্ষ্য করা যায়। সাধারণত এআই ছবির ক্ষেত্রে এ ধরনের গরমিল দেখা যায়। 

এছাড়া, এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন ব্যবহার করে ছবিটি কৃত্রিম হওয়ার ৯৮% সম্ভাবনার ফলাফল পাওয়া যায়।  

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এত বড় মিছিলের কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, দীর্ঘ আকৃতির মিছিলের ছবিটি বাস্তব নয়। ফলে সঙ্গত কারণে, এই ছবিটিকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।

Claim:
শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ, ট্রাইব্যুনাল বাতিলের দাবি এবং তুরাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে যুবলীগের মশাল মিছিল

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh