আসিফ মাহমুদ ও সাদিক কায়েমের ভিডিওটি এআই দিয়ে তৈরি 

2730
আসিফ মাহমুদ ও সাদিক কায়েমের ভিডিওটি এআই দিয়ে তৈরি 
আসিফ মাহমুদ ও সাদিক কায়েমের ভিডিওটি এআই দিয়ে তৈরি 

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। সেখানে সাদিক কায়েম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুইটি বক্তব্য পাওয়া যায়। আসিফ মাহমুদকে বলতে শোনা যাচ্ছে, জামায়াত তাদের সাথে মোনাফেকি শুরু করে দিলো। আর সাদিক কায়েম বলছেন, তিনি আওয়ামীলীগের মধ্যে গুপ্ত ছিলেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখা যাবে এখানে, এখানে, এখানে এবং এখানে। 

বক্তব্য দুইটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

এ পর্যায়ে ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আসিফ মাহমুদ ও সাদিক কায়েম সদৃশ দুই অবয়বের কণ্ঠস্বর যান্ত্রিক। তাদের দেহভঙ্গিও অনমনীয়। সাধারণত এআই ব্যবহার করে বানানো ভিডিওতে এ ধরনের অসঙ্গতি দেখা যায়। 

উল্লেখ্য, এ বছরে ২ মে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। সেখানে উপস্থিত আসিফ মাহমুদের পরনের পাঞ্জাবি ও গলার ফিতার সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। তবে সেদিন আসিফ মাহমুদ ভিন্ন বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন, “আমরা আমাদের সমালোচনা করবো, তবে কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে”। বক্তব্যটি পাওয়া যাবে এখানে। শান্ত ভঙ্গিতে তিনি বক্তব্য দিয়েছিলেন। জামায়াতকে নিয়েও এমন কিছু বলতে শোনা যায়নি। ভাইরাল ভিডিও আর মূল ভিডিও এক না। দুটি ভিডিও দেখলে এটি পরিষ্কার যে ভাইরাল ভিডিও প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। 

অন্যদিকে, ভাইরাল ভিডিওতে সাদিক কায়েমের যে পোশাক এবং আইডি কার্ড দেখা যায় তা আরও ছয় মাস আগে গণমাধ্যমে পাওয়া যায়। ‘ thefinancialexpress’ ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই ছবি প্রকাশ করেছে। ছবিতে ক্যাপশন ব্যবহার করেছে “কালেক্টেড”। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী ঘোষণার অনেক আগের ছবি এটি। সেই ছবি ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে আলোচিত ভিডিও তৈরি করা হয়েছে বলে ধারনা করা যায়।  

এ বিষয়ে এআই শনাক্তকারী টুল ডিপফেক ও মিটার (deepfack o mitre) ব্যবহার করে এটিকে এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা পাওয়া যায়। 

কাজেই, সবদিক পর্যালোচনা করে ভিডিওটিকে এআই নির্মিত বলেই প্রতীয়মান হয়। 

সঙ্গত কারণে, আলোচিত ভিডিওযুক্ত ফেসবুক পোস্টগুলোকে বিকৃত হিসেবে সাব্যস্ত করা হলো।  

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। সেখানে সাদিক কায়েম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুইটি বক্তব্য পাওয়া যায়। আসিফ মাহমুদকে বলতে শোনা যাচ্ছে, জামায়াত তাদের সাথে মোনাফেকি শুরু করে দিলো। আর সাদিক কায়েম বলছেন, তিনি আওয়ামীলীগের মধ্যে গুপ্ত ছিলেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh