ভূমিকম্পে ফাটল ধরা ভবনের এই ছবিটি এআই নির্মিত

201
ভূমিকম্পে ফাটল ধরা ভবনের এই ছবিটি এআই নির্মিত
ভূমিকম্পে ফাটল ধরা ভবনের এই ছবিটি এআই নির্মিত

শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঢাকাসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের প্রভাবে হেলেপড়া কয়েকটি ভবনের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরই পটভূমিতে ২ তলা একটি ভবনের মাঝামাঝি বড় ফাটল ধরেছে এবং বাড়ির বাদবাকি অংশ সম্পূর্ণ অক্ষত আছে- এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ফাটল ধরা ভবনের ছবিটি 'এআই'য়ের সাহায্যে বানানো হয়েছে।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

এই পোস্টের ক্যাপশনে বলা হয়েছে ‘ভূমিকম্পের নির্মম শক্তি আজ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষ কত অসহায়! ছবির এই ভবনটি আড়াআড়ি ফেটে দুই ভাগ হয়ে গেছে। ভাগ্য ভালো, প্রাণহানির খবর নেই, কিন্তু এ দৃশ্য সত্যিই শিউরে ওঠার মতো। আমরা যেন সবাই সতর্ক থাকি, নিরাপদে থাকি এবং আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি।’

ছবিতে বাড়ির নামফলক কিংবা তার অবস্থান জানা যায় এমন কোনো তথ্য নেই। মূলধারার গণমাধ্যমে শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবনগুলোর যেসব ছবি প্রকাশিত হয়েছে, তার মধ্যে এমন কোনো ছবি নেই। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমেও এমন ছবি খুঁজে পাওয়া গেল না।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবি সনাক্তের কয়েকটি ওয়েবসাইটের সাহায্যে এই ছবি সনাক্ত করার চেষ্টা করা হল। একাধিক ওয়েবসাইটের বিশ্লেষণ অনুযায়ী, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত। যেমন –আনডিটেক্টেবল এআই (Undetectable ai), ডিকপি এআই (decopy ai), ইসজেন এআই (isgen ai) ইত্যাদি ওয়েবসাইট থেকে এই রায় পাওয়া যাচ্ছে।

সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এই ছবিগুলাকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

Claim:
শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঢাকাসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের প্রভাবে হেলেপড়া কয়েকটি ভবনের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরই পটভূমিতে ২ তলা একটি ভবনের মাঝামাঝি বড় ফাটল ধরেছে এবং বাড়ির বাদবাকি অংশ সম্পূর্ণ অক্ষত আছে- এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh