সম্প্রতি ফেসবুকে পুলিশের সঙ্গে শূকরের ভিডিও ও ছবি শেয়ার করে বলা হচ্ছে, ফ্রান্সের আন্দোলন দমনের ছবি এগুলো। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ফ্রান্সের পুলিশ কুকুর ব্যবহার করে, শূকর নয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই ব্যবহার করে বানানো হয়েছে।
আলোচ্য ভিডিও ও ছবিগুলোর সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ফেসবুকে একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টের ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওর মিল রয়েছে।
‘Jaranor films’ নামের এই আইডিতে আলোচ্য ভিডিওটি পাওয়া যায়, যেখানে ‘AI’ লেভেল রয়েছে।
এই আইডিটি অনুসন্ধান করে শূকরসহ ফ্রান্সের পুলিশের আরও ভিডিও পাওয়া যায়। এখানেও এআই লেভেল রয়েছে।
এই আইডিটিতে এ ধরনের বেশ কিছু এআই কন্টেন্ট রয়েছে।
পরবর্তীতে এআই শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’ ব্যবহার করে ভিডিওটিকে ৮৬% কৃত্রিম হওয়ার সম্ভাবনা পাওয়া যায়।
উল্লেখ্য, ফ্রান্সে চলমান আন্দোলন সহিংস হয়ে উঠলে পুলিশ ও সেনা মোতায়েন করে সরকার। এ সময় পুলিশের সঙ্গে কুকুর দেখা যায়, শূকর নয়।
ফলে, আলোচ্য ভিডিওটি বাস্তব নয়। সঙ্গত কারণে, এ ধরনের ফেসবুক পোস্টকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি ফেসবুকে পুলিশের সঙ্গে শূকরের ভিডিও ও ছবি শেয়ার করে বলা হচ্ছে, ফ্রান্সের আন্দোলন দমনের ছবি এগুলো।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh