হাদির জানাজা শেষে মদ পানের দাবিতে ভাইরাল ভিডিওটি এডিটেড 

189
হাদির জানাজা শেষে মদ পানের দাবিতে ভাইরাল ভিডিওটি এডিটেড 
হাদির জানাজা শেষে মদ পানের দাবিতে ভাইরাল ভিডিওটি এডিটেড 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা থেকে ফিরে কিছু তরুণ-তরুণী মদ পান করছে-এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'ভিডিও করিস না, ভিডিও করিস না । মাত্র হাদি ভাইয়ের জানাযা থেকে আইছি, মাইনষে দেখলে কি কইব।' ভিডিওটির ব্যাকগ্রাউন্ডেও একই কথোপকথনের কণ্ঠস্বর শোনা যায়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও এটি  হাদির মৃত্যুর প্রায় মাস দেড়েক আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যায়। এ ছাড়া ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে 'ভিডিও করিস না, ভিডিও করিস না । মাত্র হাদি ভাইয়ের জানাযা থেকে আইছি মাইনষে দেখলে কি কইব।' শীর্ষক যে কথোপকথন শোনা যায়, এটিও এডিট করে পরে লাগানো হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এই ভিডিওযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে ‘RapRock Vibes’ নামের একটি ফেসবুক পেজে এটি পাওয়া যায়। গত ২৪ অক্টোবর পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এই যে এই যে মদ খোর।’ সঙ্গে বেশ কিছু ইমোজি ও হ্যাশট্যাগ। 

পোস্টটি যাচাই করে দেখা যায়, ভিডিওটি আপলোড করার পর পোস্টটিতে কোনো ধরনের এডিট বা সম্পাদনাও করা হয়নি। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে তরুণ-তরুণীদের হৈ হুল্লোড়ের মধ্যে বলতে পরিষ্কারভাবে বলতে শোনা যায়, ‘এই যে, এই যে মদ খোর।’ এই বাইরে ওসমান হাদি সম্পর্কিত কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

কারণ, ওসমান হাদি গুলিবিদ্ধ হন গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর সেখানেই চিকিৎসারত অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। তার জানাজা অনুষ্ঠিত হয় গত শনিবার (২০ ডিসেম্বর)। 

এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি ওসমান হাদির মৃত্যুর অন্তত মাস দেড়েক আগে থেকেই ফেসবুকে পাওয়া যায়। এ ছাড়া ভিডিওটিতে ওসমান হাদির জানাজা সম্পর্কিত কথোপকথনের অংশটি আলাদাভাবে যুক্ত করা।

ফলে ফ্যাক্টওয়াচ ওসমান হাদির জানাজা থেকে ফিরে মদ পান করছে-এমন দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওগুলোকে বিকৃত হিসেবে রেট করছে। 

Claim:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা থেকে ফিরে কিছু তরুণ-তরুণী মদ পান করছে-এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'ভিডিও করিস না, ভিডিও করিস না । মাত্র হাদি ভাইয়ের জানাযা থেকে আইছি, মাইনষে দেখলে কি কইব।' ভিডিওটির ব্যাকগ্রাউন্ডেও একই কথোপকথনের কণ্ঠস্বর শোনা যায়।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh