নাফসিন মেহেনাজ এবং তাসনিম জারার পোশাক বিকৃত করে ছবি প্রচার

383
নাফসিন মেহেনাজ এবং তাসনিম জারার পোশাক বিকৃত করে ছবি প্রচার
নাফসিন মেহেনাজ এবং তাসনিম জারার পোশাক বিকৃত করে ছবি প্রচার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অ্যাক্টিভিস্ট নাফসিন মেহেনাজ আজিরিনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, নাফসিন মেহেনাজ বাংলাদেশে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের পাশে দাঁড়িয়ে আছেন। এতে সৈয়দ আহমেদ মারুফকে পাঞ্জাবির সঙ্গে শর্ট প্যান্ট ও নাফসিন মেহেনাজকেও শর্ট প্যান্ট ও টি-শার্টে দেখা যায়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, তাদের এই ছবিটি এডিটেড। সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে নাফসিন মেহেনাজের তোলা একটি ছবি এডিট করে এটি তৈরি করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

ছবিটি রিভার্স ইমেজ সার্চে ‘আরিফুজ্জামান আরিফ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে এটি পাওয়া যায়। গত ৭ জুলাই ছবিটি অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভাইরাল ছবিটি পর্যবেক্ষণ করে এতে ইংরেজিতে আরিফ লেখা একটি জলছাপও দেখা যায়।

আরও খুঁজে নাফসিন মেহেনাজ আজিরিনের ভেরিফায়েড ফেসবুক পেজে সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে তার একটি ছবি পাওয়া যায়। এটি গত ২ এপ্রিল নাফসিন মেহেনাজ নিজেই তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন। 

ক্যাপশনে তিনি লিখেছিলেন, ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন পরিদর্শনের সময়কার। এই ছবির সঙ্গে নাফসিন মেহেনাজের ভাইরাল ছবিটির বিভিন্ন অনুষঙ্গ যেমন, ছবির ব্যাকগ্রাউন্ড, সৈয়দ আহমেদ মারুফের পরিহিত পোশাক, ছবি তোলার স্টাইল, চেহারার এক্সপ্রেশনের হুবহু মিল পাওয়া যায়। এই ছবিতে নাফসিন মেহেনাজকে সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় দেখা যায়। 

এডিটেড ছবি (বামে), নাফসিন মেহেজানের অ্যাকাউন্টে আপলোডকৃত মূল ছবিটি ওপরের প্রথমটি

এসব থেকে স্পষ্ট হয়, ভাইরাল ছবিটি পাকিস্তানী সাবেক রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ এবং নাফসিন মেহেনাজের পোশাক বিকৃত করে তৈরি। 

অপরদিকে ‘আরিফুজ্জামান আরিফ’ নামের অ্যাকাউন্টটি ঘুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা তাসনিম জারারও আরেক তরুণীর সঙ্গে শর্ট প্যান্ট পরিহিত একটি ছবি পাওয়া যায়। এই ছবিতেও ইংরেজিতে আরিফ লেখা একটি জলছাপ দেখা যায়। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, তাসনিম জারার এই ছবিটিও এডিটেড। ছবিটি রিভার্স ইমেজ সার্চে ফারিহা নিশাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। এটি গত বছরের ৮ ডিসেম্বর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। 

একই অ্যাকাউন্টে গত ৩ জুলাই ছবিটি পুনরায় পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে তাসনিম জারাকে মেনশন করে লেখা হয়, ‘আপুর সাথে আমার তোলা সেই রিয়েল ছবি vs. বিকৃত করা ছবি। কাউকে হেনস্তা করার জন্য, ছোট করার জন্য অনলাইনে মিথ্যা প্রপাগাণ্ডার চর্চা বেড়ে গেছে। আপনারা অনেক হয়তো ছবিটি দেখে প্রথম অবস্থায় বুঝতে পারেননি এইটা এডিট ছিলো। বাংলাদেশের বহুল সংখ্যক মানুষ ইতিমধ্যেই রিয়েল ছবিটি না দেখলে ও বিকৃত করা ছবিটি দেখেছেন। অনেকেই আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এবং ইন্সটাগ্রামে মেসেজ করেছেন যারা রিয়েল ছবি সম্পর্কে অবগত।…এডিট করা ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে সংযুক্ত করতে ও আমার খুব দ্বিধাবোধ হচ্ছে। কারন বাংলাদেশের অনেক সাধারণ জনগণ আছে যারা AI সম্পর্কে জানেই না।…যাই হোক আপনাদের জানার সুবিধার্থে দিলাম, মানুষ অন্তত রিয়েলটা ও দেখুক জানুক।’   

এডিটেড ছবি (বামে), মূল ছবি (ডানে)

ছবিটি নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়। ছবিটি নিয়ে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। এই প্রতিবেদনের স্ক্রিনশট নিয়ে গত ৬ জুলাই ‘আরিফুজ্জামান আরিফ’ অ্যাকাউন্টটিতে একটি পোস্ট দিয়ে লেখা হয়, ‘মাত্র তো হাফপ্যান্ট পড়াইসি,কয়দিন পর সব কয়টাকে প্যান্টী পড়ামু। তখন আরিফ আব্বুকে চিনতে পারবা।’ 

অ্যাকাউন্টটি ঘুরে এমন বেশ কিছু পোস্ট পাওয়া যায়, যা থেকে ধারণা করা যায় নাফসিন মেহেনাজ ও তাসনিম জারার ছবিগুলো এই অ্যাকাউন্ট থেকেই এডিট করা হয়েছে। 

তাসনিম জারার এডিট করা ছবিযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ছবি দুটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।

Claim:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অ্যাক্টিভিস্ট নাফসিন মেহেনাজ আজিরিনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, নাফসিন মেহেনাজ বাংলাদেশে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের পাশে দাঁড়িয়ে আছেন। এতে সৈয়দ আহমেদ মারুফকে পাঞ্জাবির সঙ্গে শর্ট প্যান্ট ও নাফসিন মেহেনাজকেও শর্ট প্যান্ট ও টি-শার্টে দেখা যায়।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh