সম্প্রতি ফেসবুকে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার দিকনির্দেশনা নিয়ে তিন জন সেনা কর্মকর্তার একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। অনেক ফেসবুক ব্যবহারকারীই এই ভিডিওকে বাস্তব ভেবে কমেন্ট করছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ
বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সাধারণত প্রকাশ্যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এ ধরনের বক্তব্য প্রদান করতে দেখা যায়না। সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা কোনো রাজনৈতিক পক্ষ নিতে পারে না। কোনো সেনাসদস্য ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তাই সামরিক পদে থাকাকালীন কেউ এমন বক্তব্য দিয়ে থাকলে তার উল্লেখ নির্ভরযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যেত। কিন্তু এই ভিডিওতে থাকা বক্তব্যগুলো তেমন কোনো মাধ্যম থেকে পাওয়া যায় নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির কমেন্ট বক্স দেখলে বুঝা যাবে অনেকেই ভিডিওটিকে সত্য বলে ধরে নিয়েছেন।
এরপরে আলোচিত ভিডিওটি খেয়াল করলে কিছু ভিজ্যুয়াল ত্রুটি দেখতে পাওয়া যাবে। সেই ত্রুটিগুলো সাধারণত এআই নির্মিত কন্টেন্টে দেখা যায়। এর কিছু নমুনা নিম্নরূপঃ
১-কিছু কিছু জায়গায় অডিও চললেও ঠোঁট স্থির থাকতে দেখা যাচ্ছে।
২- শব্দের উচ্চারণে মানুষের স্বাভাবিক নিঃশ্বাসের যে বিরতি থাকে, এখানে তা অনুপস্থিত।
৩- কথা বলার সময় তাদের মধ্যে কাউকে চোখের পলক ফেলতে দেখা যায়নি।
৪-ভিডিওতে ব্যবহৃত সামরিক ইউনিফর্মের কিছু ডিটেইলস এবং পদমর্যাদার প্রতীক বাস্তবধর্মী নয়।
এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে এসব পোস্টের ভিডিও ডাউনলোড করে এআই ডিটেকশন টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে যাচাই করা হয়। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ করে জানায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
Hive Moderation এর সাহায্যে ভিডিওটিকে যাচাই করেও একই তথ্যা জানা যায়।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।
Claim: সম্প্রতি ফেসবুকে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার দিকনির্দেশনা নিয়ে তিন জন সেনা কর্মকর্তার একটি ভিডিও ছড়িয়ে পড়ছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh