‘বর্তমানে দেশে তাণ্ডব ও গজব চলছে’- দাবিতে পুরোনো ভিডিও প্রচার

170
‘বর্তমানে দেশে তাণ্ডব ও গজব চলছে’- দাবিতে পুরোনো ভিডিও প্রচার
‘বর্তমানে দেশে তাণ্ডব ও গজব চলছে’- দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ফেসবুকে ‘বর্তমানে দেশে তাণ্ডব ও গজব চলছে’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কিছু যুবককে লাঠি, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে হামলা করতে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়, বরং ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের হামলার একটি ভিডিও। 

গুজবের উৎস

ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

ভিডিওটি থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে সার্চ করে ‘Arif Miahzi’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ০৪ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এটি কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেটের ঘটনা। এছাড়া “Cumillar Kagoj” নামক একটি ইউটিউব চ্যানেলে থেকে “কুমিল্লার দেবীদ্বারে রুবেল নামে একজন নিহত। তিনি প্রান্তিক গাড়ির চালক“ ক্যাপশনে একই দিনে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যাচ্ছে। নিরীক্ষণের পর দেখা যায় এ দুটো ভিডিওর সাথে ফেসবুকে ছড়ানো ভিডিওটি হুবহু মিলে যাচ্ছে।

উক্ত ঘটনার বিষয়ে গণমাধ্যমে অনুসন্ধান করে (,,) জানা যাচ্ছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা জড়ো হন। তাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে সংঘর্ষে অন্তত ২০ জন আহত এবং দুজন নিহত হন। 

স্পষ্টত, এটি গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার ঘটনার ভিডিও, যাকে সাম্প্রতিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে। 

Claim:
ফেসবুকে ‘বর্তমানে দেশে তাণ্ডব ও গজব চলছে’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কিছু যুবককে লাঠি, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে হামলা করতে দেখা যাচ্ছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh