ডিএমপি কার্যালয়ে গণঅধিকার পরিষদের হামলার গুজব

74
ডিএমপি কার্যালয়ে গণঅধিকার পরিষদের হামলার গুজব
ডিএমপি কার্যালয়ে গণঅধিকার পরিষদের হামলার গুজব

গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হন। এ প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে দলটির নেতাকর্মীরা ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনারের কার্যালয়ে হামলা চালিয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি ২০২৩ সালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার দৃশ্য। এছাড়া ডিএমপি থেকে নিশ্চিত করা হয়েছে, ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার তথ্যটি গুজব।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে একাধিক জাতীয় সংবাদ সংস্থার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (,,) ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রকাশিত হয়েছিলো।

জানা যাচ্ছে, সেসময় রাজধানীর নয়া পল্টনে সমাবেশ উপলক্ষে কাকরাইলে আসা বিএনপি কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার ধারণকৃত ভিডিও প্রকাশ করে বিভিন্ন সংবাদ সংস্থা।

অনুসন্ধানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলা চালানোর কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায় নি।

ডিএমপির নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল থেকে জানানো হয়েছে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার বিষয়টি গুজব।

এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ব্যবহার করে ডিএমপি কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার গুজব ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

Claim:
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে দলটির নেতাকর্মীরা ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনারের কার্যালয়ে হামলা চালিয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh