'ঢাকা লকডাউন' নামে একটি কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। এই কর্মসূচি ঘিরে ফেসবুকে দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সংগঠনটির ডাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম-কুমিল্লা ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ছবি। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ছবিগুলো এআই জেনারেটেড।
ফেসবুকে প্রচারিত ছবিটি সূক্ষ্ম পর্যবেক্ষণে বেশ কিছু অসঙ্গতি নজরে পড়ে। এর মধ্যে অন্যতম হচ্ছে, ছবিতে থাকা বাংলা টেক্সটগুলো এলোমেলো, অস্পষ্ট ও অসম্পূর্ণ। এ ধরনের এলোমেলো ও অসম্পূর্ণ টেক্সট এআই জেনারেটেড কনটেন্টে দেখা যায়। যেমন, চট্টগ্রামকে লেখা হয়েছে ‘চট্রগ্রাম’, কুমিল্লার ইংরেজি বানান লেখা হয়েছে Comilla, জেলাটির সরকারি ইংরেজি বানান Cumilla। আবার ছবিতে থাকা মানুষগুলোর চেহারাও অস্পষ্ট ও বিকৃত। যা এআই জেনারেটেড ছবির আরেকটি বৈশিষ্ট্য।
দেখুন এখানে-
ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের দাবিতে প্রচারিত ছবিতেও এমন অসঙ্গতি নজরে পড়ে।
দেখুন এখানে-
এসব কারণে ছবিটি এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে যাচাই করে দেখা হয়। টুলগুলোর বিশ্লেষণে ছবিটি এআই জেনারেটেড বলে প্রতীয়মান হয়।
ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ছবিটির ক্ষেত্রেও একই ফলাফল দেখা যায়।
এসব বিশ্লেষণ থেকে স্পষ্ট যে, লকডাউন কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম-কুমিল্লা ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের দাবিতে প্রচারিত ছবিগুলো এআই জেনারেটেড। তাই ফ্যাক্টওয়াচ এসব ছবিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
Claim: আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কর্মসূচি ঘিরে ফেসবুকে দুইটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এসব সংগঠনটির ডাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম-কুমিল্লা ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ছবি।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh