ঢাবিতে গেট ভেঙে বিএনপি নেতা-কর্মী ঢোকার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

144
ঢাবিতে গেট ভেঙে বিএনপি নেতা-কর্মী ঢোকার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
ঢাবিতে গেট ভেঙে বিএনপি নেতা-কর্মী ঢোকার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গেট ভেঙে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি পুরোনো এবং এর সঙ্গে ঢাবির বর্তমান কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও বিএনপির কোনো সংযোগ নেই। এটি মূলত চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বানানোর দাবিকে ঘিরে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিকৃত ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে দৈনিক আমার দেশের ইউটিউব চ্যানেলে এমন একটি ফুটেজ পাওয়া যায়। এই ফুটেজের সঙ্গে দাবিকৃত ভিডিওটির মিল রয়েছে। 

গত ২৬ জানুয়ারি প্রকাশিত ভিডিওটি থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের পিছু হটার ভিডিও এটি। 

ঢাবিতে গেট ভেঙে বিএনপি নেতা-কর্মী ঢোকার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

একুশে টিভির ইউটিউব চ্যানেলেও এমন একটি ভিডিও পাওয়া যায়। ২৭ জানুয়ারি প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ঢাবি ক্যাম্পাসে ভুয়া ভুয়া স্লোগান, উত্তেজনা।’

পরে আরও খুঁজে নিউজ পোর্টাল সারা বাংলা ডট নেটে ২৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বানানোর দাবিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণে অবস্থান নিয়েছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা অবস্থান নিলে রাত সাড়ে ১১টার দিকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি (রোববার)  রাত ১০টা থেকে এ ঘটনার সূত্রপাত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিলে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়লে সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটে।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গেট ভেঙে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে। 

Claim:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গেট ভেঙে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh