বিএনপি নেতাদের নামে দুই ভিডিও: একটি আওয়ামী লীগ নেতার, অন্যটি সাক্ষাতের দৃশ্য

32
বিএনপি নেতাদের নামে দুই ভিডিও: একটি আওয়ামী লীগ নেতার, অন্যটি সাক্ষাতের দৃশ্য
বিএনপি নেতাদের নামে দুই ভিডিও: একটি আওয়ামী লীগ নেতার, অন্যটি সাক্ষাতের দৃশ্য

ফেসবুকে বিএনপি নেতাদের জড়িয়ে দুটি ভিন্ন ভিন্ন ভিডিও প্রচার করা হচ্ছে। এর মধ্যে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, 'কুমিল্লা সদর আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী এমপি নারীসহ আটক।' এই ভিডিওতে মনিরুল হককে এক নারীর কাঁধে হাত দিয়ে রাখতে দেখা যায়। আরেকটি ভিডিওতে কোনো বিএনপি নেতার নাম উল্লেখ না করে দাবি করা হচ্ছে, এটি জনৈক বিএনপি নেতার নারী নিয়ে করা ভিডিও। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দ্বিতীয় ভিডিওটি এক আওয়ামী লীগ নেতার এবং ভিডিও ফাঁসের ঘটনাটি ২০২১ সালের। আবার মনিরুল হকের ঘটনাটি মূলত গত ২৪ এপ্রিল দিবাগত রাতে কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। সেই ঘটনার পর ৮ মে বুলেট বৈরাগীর পরিবারের সাথে দেখা করেন তিনি। সেই সময়কার ভিডিও এটি।

 মনিরুল হকের দাবিটির সত্যতা যাচাই

ভিডিওটির কিছু কিফ্রেম রিভার্স ইমেজ সার্চে নিউজ২৪-এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৯ মে পোস্ট করা একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওটির সঙ্গে মনিরুল হককে নারীসহ আটক দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বৈরাগীর স্ত্রীর সঙ্গে দেখা করতে যান এমপি মনিরুল হক চৌধুরী। এই সময় তিনি বৈরাগীর স্ত্রীর হাতে কাঁধ রেখে মিডিয়ার সামনে কথা বলেন। 

কুমিল্লার স্থানীয় সংবাদমাধ্যম কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই ভিডিও ফুটেজ ও তথ্য পাওয়া যায়। এ ছাড়া একই ঘটনা নিয়ে চ্যানেল আইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন দেখুন এখানে। 

এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

আওয়ামী লীগ নেতার ভিডিও বিএনপি নেতার দাবিতে প্রচার 

এই ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে ঢাকা পোস্টে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বিএনপি নেতার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাসকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এর আগে আপত্তিকর এক ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় এসে চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

একই তথ্য ও ছবি পাওয়া যায় বার্তা২৪, আরটিভিতে ওই সময় প্রকাশিত প্রতিবেদন থেকেও।

অর্থাৎ ভাইরাল ভিডিওর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বিএনপি নেতা নন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। 

এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ফেসবুকে বিএনপি নেতাদের জড়িয়ে দুটি ভিন্ন ভিন্ন ভিডিও প্রচার করা হচ্ছে। এর মধ্যে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, 'কুমিল্লা সদর আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী এমপি নারীসহ আটক।' এই ভিডিওতে মনিরুল হককে এক নারীর কাঁধে হাত দিয়ে রাখতে দেখা যায়। আরেকটি ভিডিওতে কোনো বিএনপি নেতার নাম উল্লেখ না করে দাবি করা হচ্ছে, এটি জনৈক বিএনপি নেতার নারী নিয়ে করা ভিডিও।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh