সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে ভেকু গাড়িতে (এক্সকাভেটর) ঝুলিয়ে পেটাচ্ছে বিএনপির সন্ত্রাসী বাহিনী। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের রাজস্থানের।
ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম নিয়ে গুগল সার্চে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের’ একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০২৫ সালের ২৪ মে। প্রতিবেদনটির সঙ্গে দুটি ছবি প্রকাশিত হয়েছে, ছবি দুটি ফেসবুকে ছড়ানো ভিডিওর অংশ। প্রতিবেদনে যুক্ত ছবিতে ক্যাপশন হিসেবে উল্লেখ্য আছে- “ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে জেসিবি এক্সকাভেটরের হুক থেকে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আর দু’জন তাকে ঘিরে রেখেছে – একজন পাইপ দিয়ে তার ওপর পানি ছেটাচ্ছে, আর অন্যজন লাঠি দিয়ে মারছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রাজস্থান প্রতিনিধি পারুল কুলশ্রেষ্ঠ’র (Parul Kulshrestha) করা এই প্রতিবেদনের শিরোনাম- “রাজস্থানের বিয়াওয়ারে এক ব্যক্তিকে জেবিসিতে ঝুলিয়ে মারধরের ভিডিও সামনে আসার পর এফআইআর দায়ের।”
উল্লেখ্য, জেসিবি (JCB) বলতে বোঝায়, JCB কোম্পানির তৈরি খননযন্ত্র বা খননকারী যন্ত্রপাতি, যা সাধারণত নির্মাণকাজে ব্যবহার করা হয়। ঘটনাটি গত এপ্রিলে ঘটে এবং ভারতের স্যোসাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
এই ঘটনাটি নিয়ে ভারতের সংবাদমাধ্যমে আরও প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে, এখানে, এখানে।
প্রসঙ্গত, ভিডিওটি গত বছরও বাংলাদেশের দাবিতে ফেসবুকে ছড়িয়ে ছিল। তখন সরাসরি কোনো দাবি না করা হলেও এবার এটি কুষ্টিয়ার ঘটনা দাবিতে প্রচার হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব ভিডিওযুক্ত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে ভেকু গাড়িতে (এক্সকাভেটর) ঝুলিয়ে পেটাচ্ছে বিএনপির সন্ত্রাসী বাহিনী
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh