Artificial Intelligence

ছাত্রলীগের সাদ্দামের সাথে ছাত্রদলের আবিদের ছবিটি ভুয়া

ছাত্রলীগের সাদ্দামের সাথে ছাত্রদলের আবিদের ছবিটি ভুয়া

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ  ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করতে সাদ্দাম হোসেন এবং আবিদুল ইসলাম আবিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো বিশ্লেষণ করা হয়। সাদ্দাম হোসেনের ফেসবুক পেজে ভাইরাল ছবির একটি পূর্ব সংস্করণ পাওয়া যায়। সেখানে দেখা যায়, সাদ্দাম হোসেনের পোশাক, দাঁড়ানোর ভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড হুবহু একই […]

ড. ইউনূসের বাড়িতে অগ্নিকান্ডের দাবিটি ভিত্তিহীন, ব্যবহার হচ্ছে এআই ছবি 

ড. ইউনূসের বাড়িতে অগ্নিকান্ডের দাবিটি ভিত্তিহীন, ব্যবহার হচ্ছে এআই ছবি 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।   ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো খেয়াল করলে কিছু ত্রুটি দেখতে পাওয়া যায়। এ ধরনের ত্রুটিগুলো সাধারণত এআই নির্মিত কন্টেন্টে দেখা যায়। ছবিগুলোর ঠিক ডান পাশে নিচের দিকে একটি সাদা তারকা চিহ্ন দেখা যায়। গুগল জেমিনাই দিয়ে কোনো ছবি তৈরি করা হলে এই জলছাপটি দেখা যায়। এছাড়া পুরো ছবিতে দেখা […]

মুক্তিযোদ্ধার পা ছুঁয়ে শেখ হাসিনার সালাম করার ছবিটি এআই জেনারেটেড 

মুক্তিযোদ্ধার পা ছুঁয়ে শেখ হাসিনার সালাম করার ছবিটি এআই জেনারেটেড 

ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।  রিভার্স ইমেজ সার্চে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।  পরে ছবিটি বিশ্লেষণ করে এতে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন, এতে দেখা যায়, শেখ হাসিনা ঝুঁকে এক ব্যক্তির […]

ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালার ছবি ও ভিডিও এআই দিয়ে বানানো

ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালার ছবি ও ভিডিও এআই দিয়ে বানানো

    এ ধরনের কিছু পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। ফেসবুকে ছড়ানো ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, কয়েকটি ফ্রেমে Meta AI লেখা ভেসে উঠছে। এছাড়া ভিডিওটির ব্যক্তিদের হেঁটে যাওয়ার ধরন এবং পোশাকের রঙের অধিক ঔজ্জ্বল্য দেখে এটিকে কৃত্রিম বলে মনে হয়। ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহয্যে রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। ২০২৫ […]

এআই ছবি দিয়ে হজযাত্রীদের দুর্ঘটনার মিথ্যা প্রচারণা  

এআই ছবি দিয়ে হজযাত্রীদের দুর্ঘটনার মিথ্যা প্রচারণা  

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।  আলোচিত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, একটি বড় বাস কাত হয়ে পড়ে আছে, যেটিতে দুর্ঘটনাজনিত কোন আঘাতের চিহ্ন দেখা যায় না। ইহরাম (হজের জন্য বিশেষ ধরনের সেলাইবিহীন সাদা পোশাক) পরিহিত হজযাত্রীদের মৃতদেহ-সদৃশ অবয়বগুলোতে রক্ত অথবা দুর্ঘটনাজনিত লক্ষণ দেখা যায় না। এছাড়া, সামনের যে ব্যক্তির মুখমণ্ডল স্পষ্ট […]

তারেক পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

তারেক পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।  নমুনা-১  এই পোস্টটিতে দেখা যাচ্ছে, দুইজন নারী এবং একজন পুরুষ হাতে অনেক টাকা নিয়ে বলছে, রমজান মাস উপলক্ষে আমরা সবাইকে টাকা দেবো, যার লাগবে তারা শুধুমাত্র ফলো আর শেয়ার করে ছড়িয়ে দিন। ভিডিওতে দৃশ্যমান তিন ব্যক্তির চেহারায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা […]

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এআই ছবি দিয়ে মোরাল পুলিশিং 

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এআই ছবি দিয়ে মোরাল পুলিশিং 

এ ধরনের পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।  অনুসন্ধানের শুরুতে আনিস আহমেদ (Anis Ahmed) নামের আইডিতে অনুসন্ধান করে দেখা যায়, এটির ফলোয়ার সংখ্যা ৬ লাখের ওপরে। এই আইডিতে অনেক পোস্টের সঙ্গে এআই দিয়ে বানানো ছবি বা ভিডিও যুক্ত করা হয়েছে। পোস্টগুলোর মধ্যে পাঁচটি পোস্ট গত ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসে যুগলদের শাস্তি নিয়ে। এগুলোর ক্যাপশনের […]

এআই ভিডিও দিয়ে হিন্দু নারীর জামায়াতের পক্ষে কথা বলার দাবি  

এআই ভিডিও দিয়ে হিন্দু নারীর জামায়াতের পক্ষে কথা বলার দাবি  

পোস্টটি দেখুন এখানে। এই একটি ভিডিও ১৭ হাজার বার শেয়ার করা হয়েছে।   ভিডিওটি পর্যালোচনা করে প্রথমেই এর অডিও অংশে অসঙ্গতি লক্ষ্য করা যায়। কন্ঠস্বরের ওঠানামা নেই, এ ধরণের অডিও সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো অডিওতে দেখা যায়। এই একই কণ্ঠস্বর এই পেজের অন্যান্য নারী কেন্দ্রিক ভিডিওগুলোতেও আছে।   ভিডিও অংশে হিন্দু নারী- সদৃশ যাকে কথা বলতে […]

এআই নির্মিত সমাবেশের ছবি দিয়ে জামায়াতের জনপ্রিয়তার ইঙ্গিত 

এআই নির্মিত সমাবেশের ছবি দিয়ে জামায়াতের জনপ্রিয়তার ইঙ্গিত 

এ ধরণের কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে। অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চে মানবকন্ঠের একটি প্রতিবেদন পাওয়া যায়। এ বছরের ২৪ জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ জানুয়ারি দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতের আমির। আলোচিত ছবিতে আমিরের পোশাক এবং […]

এআই দিয়ে বানানো ছবিকে বিএনপির সমাবেশের ছবি দাবি 

এআই দিয়ে বানানো ছবিকে বিএনপির সমাবেশের ছবি দাবি 

এ ধরণের ফেসবুক পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে।  ছবিটি পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। যেমন সবুজের ওপরে লাল অক্ষরে বিএনপি (BNP) লেখার ইংরেজি বি (B) অক্ষরটি ভেঙ্গে গেছে। ছবিটির মাঝখানে বিএনপির দলীয় পতাকা দেখা যাচ্ছে, যেটির সঙ্গে মূল পতাকার ডিজাইনে পার্থক্য রয়েছে। এছাড়া, ছবিটির নিচের দিকে ডান কর্নারে মেটা এআই (Meta AI) ছাপ […]

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া প্রসঙ্গে তিনটি এআই ভিডিও ভাইরাল

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া প্রসঙ্গে তিনটি এআই ভিডিও ভাইরাল

ভিডিও তিনটিসহ আলাদা আলাদা কিছু ফেসবুক পোস্ট দেখুন, এখানে,  এখানে, এখানে। গত বছরের ১৬ ডিসেম্বর নিলামে মোস্তাফিজুর রহমানকে কেনে কেকেআর। ১৮ ডিসেম্বর বিসিসিআইর অনুরোধে মোস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি করেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ। […]

ভূমিকম্পে ধসে পড়া ভবন দাবিতে ছড়াচ্ছে এআই নির্মিত ছবি 

ভূমিকম্পে ধসে পড়া ভবন দাবিতে ছড়াচ্ছে এআই নির্মিত ছবি 

গুজবের উৎস ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে। এসব পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘ঢাকায় ভূমিকম্প ধসে পড়েছে একটা  ৮ তালা অবশিষ্ট বিল্ডিং’ (বানান অবিকৃত রাখা হয়েছে)  অনুসন্ধান ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা সহ সারাদেশে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদী। এই ভূমিকম্পে  পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি […]