বাংলাদেশ

আওয়ামী আমলে খোকার মরদেহ শহীদ মিনারে নিতে না দেওয়ার দাবিটি মিথ্যা  

আওয়ামী আমলে খোকার মরদেহ শহীদ মিনারে নিতে না দেওয়ার দাবিটি মিথ্যা  

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।  দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন পাওয়া যায়। সাদেক হোসেন খোকার মৃত্যু নিয়ে ২০১৯ সালের ৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ওইদিন শহীদ মিনারে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে সর্বস্তরের […]

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের দাবিতে ভারতের ভিডিও প্রচার 

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের দাবিতে ভারতের ভিডিও প্রচার 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম নিয়ে গুগল সার্চে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের’ একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০২৫ সালের ২৪ মে। প্রতিবেদনটির সঙ্গে দুটি ছবি প্রকাশিত হয়েছে, ছবি দুটি ফেসবুকে ছড়ানো ভিডিওর অংশ। প্রতিবেদনে যুক্ত ছবিতে ক্যাপশন হিসেবে উল্লেখ্য আছে- “ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে […]

প্রধানমন্ত্রীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যটি ভুয়া নয়

প্রধানমন্ত্রীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যটি ভুয়া নয়

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে। দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে একুশে টিভির ইউটিউব চ্যানেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাক্ষাৎকারটি পাওয়া যায়। গত ১৮ মে চ্যানেলটির ইউটিউবে সাক্ষাৎকারটি আপলোড করা হয়। ৪৭ মিনিটের দীর্ঘ সাক্ষাৎকারটির ৩ মিনিট সময়কালে উপস্থাপক নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজশাহী সফরের একটি ভিডিও ফুটেজ দেখান।  সেখানে পাটওয়ারী বলেন, ‘আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে […]

ময়মনসিংহে শিশু ধর্ষণের দাবিতে ভারতের ভিডিও প্রচার

ময়মনসিংহে শিশু ধর্ষণের দাবিতে ভারতের ভিডিও প্রচার

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।  দাবিকৃত ভিডিওতে দেখা যায়, একটি ছোট্ট মেয়ে লাল জামা গায়ে মাটিতে নিথর অবস্থায় পড়ে আছে। তাকে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন। একজন ব্যক্তি একটি সবুজ রঙের কাঠি দিয়ে মেয়েটির মুখের উপর জামা দিচ্ছেন আবার সরিয়ে নিচ্ছেন। শিশুটির কোমরের নিচের অংশ বিবস্ত্র অবস্থায় দেখা যায়।  অনুসন্ধানের […]

ফারুকীর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচারে বিভ্রান্তি

ফারুকীর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচারে বিভ্রান্তি

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।  ভিডিওতে দেখা যায়, ফারুকী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এখন আপনাকে প্রশ্ন করি, ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কী করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, […]

রামিসা হত্যায় অভিযুক্ত সোহেলের সাথে আমিনুল হকের ব্যানারটি ভুয়া 

রামিসা হত্যায় অভিযুক্ত সোহেলের সাথে আমিনুল হকের ব্যানারটি ভুয়া 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।  ছবিতে থাকা ব্যানারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনী প্রচারণার পোস্টারের বামে রামিসা হত্যায় অভিযুক্ত জাকির হোসেন সোহেলের ছবি রয়েছে। ছবির নিচে তার নাম উল্লেখ রয়েছে। দাবিকৃত ছবিটিতে আরও দেখা যায়, একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ব্যানারটি যুক্ত রয়েছে। […]

খুলনা আদালতে শিশু ধর্ষণকারীকে গুলি করে হত্যার দাবিটি ভিত্তিহীন 

খুলনা আদালতে শিশু ধর্ষণকারীকে গুলি করে হত্যার দাবিটি ভিত্তিহীন 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।  ভিডিওটির কিছু কি-ফ্রেম দিয়ে রিভার্স ইমেজ সার্চে দৈনিক প্রথম আলোয় একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ৩০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হন। ওইদিন দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।  […]

নিহত রামিসার বাবার সঙ্গে জামায়াতের আমিরের ছবিটি এডিটেড 

নিহত রামিসার বাবার সঙ্গে জামায়াতের আমিরের ছবিটি এডিটেড 

এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।  ছবিটিতে রিভার্স ইমেজ সার্চে একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়।   কর্নেল আব্দুল বাতেনের ফেরিভায়েড (ব্লু টিক যুক্ত) ফেসবুক আইডি থেকে ২০ মে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, “নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল […]

ঢাকার ট্রাফিকে এআই প্রথম চালু করে কে—বিএনপি, অন্তর্বর্তী সরকার নাকি আওয়ামী লীগ?

ঢাকার ট্রাফিকে এআই প্রথম চালু করে কে—বিএনপি, অন্তর্বর্তী সরকার নাকি আওয়ামী লীগ?

ফেসবুকে এই দাবিতে উভয় পক্ষের প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।  দাবিটির সত্যতা প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ঢাকার সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে। আইন ভাঙলেই অটো মামলা হবে। যার বিস্তারিত যাবে […]