সম্প্রতি ফেসবুকে একজন নারীর গলা থেকে চেইন ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে এটি ঢাকার মিরপুরের ঘটনা। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের জয়পুরে এক বাড়িতে ঢুকে ছিনতাইয়ের ঘটনার দৃশ্য।
আলোচ্য ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে “News9” নামক একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২৫ জুলাই, ২০২৫ তারিখ আপলোড করা এ ভিডিওর বিবরণীতে বলা হয়েছে – জয়পুরের শেঠি কলোনির এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক বৃদ্ধা নিজের বাড়িতে ডাকাতির শিকার হন। তিনি উঠানে কাপড় শুকাচ্ছিলেন, তখন এক চোর হঠাৎ এসে তার গলার চেইন টেনে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী ভয় পেয়েছে এবং তারা নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে।
পরবর্তী অনুসন্ধানে এ বিষয়ে একাধিক ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন (১,২) পাওয়া যায়। জানা যাচ্ছে, ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরের আদর্শনগর থানার শেঠি কলোনিতে দিনের বেলায় এক যুবক একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধার গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়ে এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
প্রতিবেদনগুলোতে যুক্ত ছবির সাথে আলোচ্য ভাইরাল ভিডিওর সম্পূর্ণ মিল পাওয়া যায়।
এসব তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাচ্ছে,ভারতে গলার চেইন ছিনতাইয়ের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে একজন নারীর গলা থেকে চেইন ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে এটি ঢাকার মিরপুরের ঘটনা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh