শিরোনামে দেশ উল্লেখ না থাকায় ভারতীয় ধর্ষণের খবর বাংলাদেশের বলে প্রচার 

48
শিরোনামে দেশ উল্লেখ না থাকায় ভারতীয় ধর্ষণের খবর বাংলাদেশের বলে প্রচার 
শিরোনামে দেশ উল্লেখ না থাকায় ভারতীয় ধর্ষণের খবর বাংলাদেশের বলে প্রচার 

সম্প্রতি ফেসবুকে 'চ্যানেল 24'- এর একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যার শিরোনামে লেখা রয়েছে, "কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, মাঠে পড়ে থাকা মরদেহ খেয়ে ফেলল কুকুর।" সেখানে কোনো নির্দিষ্ট স্থানের উল্লেখ নেই। বিস্তারিত খবর না পড়েই অনেকে এটিকে বাংলাদেশের ঘটনা ভেবে বিভিন্ন মন্তব্য করেছেন। পাশাপাশি এই ফটোকার্ডকে ব্যবহার করে ঘটনাটি বাংলাদেশের ক্যাপশন দিয়ে ফেসবুকে শেয়ার করা হচ্ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে এটি বাংলাদেশের নয়, বরং ভারতের ঘটনা। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

চ্যানেল ২৪ তাদের ফেসবুক পেজে যে ফটোকার্ডটি পোস্ট করেছিল, তার শিরোনামে ঘটনাটি কোন দেশের তা স্পষ্ট ছিল না। পুরো সংবাদ বা বিস্তারিত বিবরণ না পড়ে কেবল ফটোকার্ডের ওপর ভিত্তি করে ফেসবুকে সাধারণ ব্যবহারকারীরা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ঘটনা হিসেবে ধরে নেয় এবং নানা মন্তব্য ও প্রতিক্রিয়াসহ শেয়ার করতে শুরু করে। পরবর্তীতে চ্যানেল ২৪ তাদের ফেসবুক পেজ থেকে ওই ফটোকার্ডটি সরিয়ে ফেলে।

ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি ডিলিট করা হলেও চ্যানেল ২৪-এর ওয়েবসাইটে একই শিরোনামে সংবাদটি এখনও বিদ্যমান রয়েছে। সংবাদের বিস্তারিত অংশে প্রবেশ করলে জানা যায়, এটি মূলত ভারতের নয়াদিল্লিতে এক কিশোরীর হত্যা করার ঘটনা। স্থান উল্লেখ না করে ফটোকার্ড হিসেবে প্রকাশ করায় তা বিভ্রান্তির রূপ নেয়।

ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ (NDTV)-তে প্রকাশিত মূল প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পশ্চিম এলাকার স্বরূপ নগরে। সেখানে ১৭ বছরের এক কিশোরীকে একটি টেম্পোর ভেতর সংঘবদ্ধ ধর্ষণের পর ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ খোলা মাঠে ফেলে রেখে যাওয়া হলে দিনকয়েক পর পচাগলা মরদেহের কিছু অংশ বেওয়ারিশ কুকুরে খেয়ে ফেলে। এই ঘটনাটিকেই ‘চ্যানেল 24’ প্রকাশ করেছিল, যার শিরোনামে স্থানের উল্লেখ  না থাকায় বাংলাদেশে ঘটনা হিসেবে ছড়িয়ে পড়ে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ফটোকার্ডের সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করয়েছে। 

Claim:
বাংলাদেশে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, মাঠে পড়ে থাকা মরদেহ খেয়ে ফেলল কুকুর।

Claimed By:
Facebook users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh