ইউনূসকে ‘একনায়ক’ বলা টুইটটি ট্রাম্পের নয়

248
ইউনূসকে ‘একনায়ক’ বলা টুইটটি ট্রাম্পের নয়
ইউনূসকে ‘একনায়ক’ বলা টুইটটি ট্রাম্পের নয়

সম্প্রতি ফেসবুকে তিন মিনিটের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প তাকে ‘একনায়ক' বলে সম্বোধন করেছেন বলে দাবি করা হচ্ছে। টুইটের যে স্ক্রিনশটটি শেয়ার হচ্ছে তাতে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, অ্যাকাউন্ট (Donald J. Trump Update) থেকে টুইটটি করা হয়েছে, সেটি ডোনাল্ড ট্রাম্পের আসল এক্স অ্যাকাউন্ট নয়। এটি তার নামে খোলা একটি ফেক অ্যাকাউন্ট। সুতরাং, ট্রাম্পের নামে যে টুইটের কথা বলা হয়েছে সেটি মূলত ট্রাম্পের ভাষ্য নয়।

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান  

টুইটটির স্ক্রিনশটে লেখা-  ‘মুহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের নতুন একনায়ক। এরপর কয়েকটি দাবি করা হয়েছে, তিনি কখনো নির্বাচনে অংশ নেননি, তিনি কখনো ছাত্রনেতা ছিলেন না। ০৩। কখনো বিরোধীদলীয় নেতা ছিলেন না। ০৪। তিনি কখনো সক্রিয়ভাবে রাজনীতি করেননি। ধারাভাষ্যের আদলে ভিডিওটির শেষের দিকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সরোস এবং তার ছেলে এলেক্স সরোসকে জড়িয়ে মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তিতে তাদের অর্থায়নের অভিযোগ করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হামলা হয়েছিল বলে তিনি পালাতে বাধ্য হয়েছিলেন ; তারপরেই বাইডেনের পাপেট ইউনূসকে ক্ষমতা দেওয়া হয়।’

অনুসন্ধানের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল এক্স একাউন্ট খুঁজে দেখা হল। এটি ট্রাম্পের আসল আইডি কিনা তার অনুসন্ধানে এই আইডিতে এমন কিছু তথ্য আছে, যা এটির আসল হওয়ার প্রমাণ দেয়। এই আইডিতে ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়নের বেশি। যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রসিডেন্ট হিসেবে পরিচয় দেওয়া আছে, আইডিটি খোলা হয়েছে ২০০৯ সালের মার্চে। ট্রাম্পের নিজস্ব ওয়েবসাইটের লিংক আছে। 

আরও নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চে নির্ভরযোগ্য নিউজ লিংক খুঁজে পাওয়া যায়, যেখানে ট্রাম্পের আসল টুইটের স্ক্রিনশট রয়েছে। 

এই আইডির নিচে (@real DonalTramp) লেখা থাকে। মার্কিন নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে একটি টুইট করেছিলেন ট্রাম্প। আসল আইডি থেকে এই টুইটের পর, ট্রাম্পের টুইটের স্ক্রিনশটসহ  প্রতিবেদন প্রকাশ করে ভয়েস অব আমেরিকা (VOA)। ফলে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের বরাতে বলা যায় ট্রাম্পের আসল এক্স একাউন্ট এটিই।

দায়িত্ব গ্রহণের পরে এই আসল আইডি থেকে তিনি বাংলাদেশ নিয়ে এ ধরনের কোনো পোস্ট করেননি। দেশি-বিদেশি কোনো সংবাদমাধ্যম সূত্রেও ট্রাম্পের মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ‘একনায়ক’ বলার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। 

অন্যদিকে, ‘ডোনাল্ড জে ট্রাম্প আপডেট’ অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, এটি ২০২৩ সালের নভেম্বরে খোলা হয়েছে। ফলোয়ারের সংখ্যা ৭৭ হাজার। এটি মিডিয়া ও নিউজ সংক্রান্ত একটি বিজনেস অ্যাকাউন্ট। এতে একটি  ওয়েবসাইটের লিংকও যুক্ত আছে, সেটিও বিজনেস সম্পর্কিত। 

অ্যাকাউন্ট থেকে করা টুইটটি বাংলাদেশের ফেসবুক থেকে শেয়ার করার সময় ক্যাপশন হিসেবে জুড়ে দেওয়া হয়েছে-“ইউনুসকে নিয়ে আবারো ট্রাম্পের টুইট সব থেকে বড় স্বৈরাচার! ইউনূসকে নিয়ে আবারো ট্রাম্পের টুইট!” কমেন্টবক্সেও এটিকে ট্রাম্পের আসল মন্তব্য মনে করেছেন অনেকে। টুইটটি ট্রাম্প করেননি।

ফলে সঙ্গত কারণে এ ধরনের ক্যাপশনযুক্ত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হল। 

Claim:
সম্প্রতি ফেসবুকে তিন মিনিটের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প তাকে ‘একনায়ক' বলে সম্বোধন করেছেন বলে দাবি করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh