চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি ত্রিপুরার

107
চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি ত্রিপুরার
চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি ত্রিপুরার

এক মারমা কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলমান উত্তেজনার মধ্যে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে,  'বাংলাদেশের নাগরিক হয়েও আন্দোলন করতেছে চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য বানাতে।' ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মাইক হাতে ঘোষণা দিচ্ছেন, পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। এটি ২০২৪ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি নামক একটি স্থান থেকে ধারণ করা। 

ফেসবুকে এই ভিডিও নিয়ে প্রচারিত সাম্প্রতিক সময়ের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ‘ভয়েস অব সিএইচটি‘ নামের একটি ফেসবুক পেজে এটি পাওয়া যায়। পেজটিতে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর এটি পোস্ট করা হয়।

চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি ত্রিপুরা

পোস্টের ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে বলা হয়, ‘পার্বত্য চট্রগ্রামকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করার দাবি এবং পাহাড়ে চারটি দল ঐক্য না হলে ত্রিপুরাবাসিরা সহায়তা দিবে না বলে সমাবেশ থেকে হুশিয়ারি।’ ভিডিও করেন দিলীপ কুমার নামে এক ব্যক্তি। 

চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি ত্রিপুরা

ভিডিওতে দৃশ্যমান গাঢ় বেগুনী রঙের বাংলায় লেখা ও লাল রঙের ইংরেজিতে লেখা দুটি ব্যানার দেখা যায়। এর মধ্যে গাঢ় বেগুনী রঙের বাংলায় লেখা ব্যানারটিতে এই সমাবেশটির আয়োজনস্থল উল্লেখ করা হয়েছে ‘ঊনকোটি, ত্রিপুরা, ভারত‘। লাল রঙের ইংরেজিতে লেখা ব্যানারটিতে সমাবেশের স্থান পেঁচারথল, ত্রিপুরা, ভারত লেখা রয়েছে।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে বলার আগে  মাইকে কথা বলা ব্যক্তিকে চাকমা ভাষায় কথা বলতে শোনা যায়। এই ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিনেশ বসু চাকমার সহযোগিতা নেওয়া হয়। 

দিনেশ বসু চাকমা জানান, চাকমা  ভাষায় কথা বলার সময় এই ব্যক্তি ত্রিপুরা রাজ্যের চাকমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছিলেন বক্তব্যে। ভিডিওটিতে ওই ব্যক্তি বলছিলেন, চাকমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তা না হলে এই ত্রিপুরা রাজ্যেও বিপদের সময় চাকমাদের কাছে পাবে না।

অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। তাই ফ্যাক্টওয়াচ আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
সরাসরি ভারতের সাথে চট্রগ্রামকে যুক্ত করার জন্য আন্দোলনের ডাক পাহাড়ীদের।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh