রোনালদোকে নিয়ে জর্জিনার আবেগঘন স্ট্যাটাস দাবিতে ভুয়া পেজ ও এআই ছবি প্রচার 

15
রোনালদোকে নিয়ে জর্জিনার আবেগঘন স্ট্যাটাস দাবিতে ভুয়া পেজ ও এআই ছবি প্রচার 
রোনালদোকে নিয়ে জর্জিনার আবেগঘন স্ট্যাটাস দাবিতে ভুয়া পেজ ও এআই ছবি প্রচার 

সম্প্রতি ফেসবুকে অশ্রুসিক্ত ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ সান্ত্বনা দিচ্ছেন- এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। ‘Georgina Rodríguez’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আপলোড করা এই পোস্টের স্ক্রিনশটে দাবি করা হচ্ছে, জর্জিনা রোনালদোকে উদ্দেশ্য করে লিখেছেন, “You will remain the king of the game and the best in history।” তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এটি কোনো বাস্তব ছবি নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দ্বারা তৈরি। অন্যদিকে যে পেজটি থেকে এটি পোস্ট করা হয়েছে সেটি জর্জিনা রদ্রিগেজের আসল ফেসবুক পেজ নয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

অনুসন্ধানের শুরুতে ‘Georgina Rodríguez’ নামের যেই ফেসবুক পেজ থেকে ছবিটি আপলোড করা হয়েছে সেই পেজের ‘পেজ ট্রান্সপারেন্সি’ খুঁজে দেখা হয়। সেখানে দেখা যায়, পেজটি মূলত ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি গ্রীক ফুটবলার ‘Christos Mandas’-এর নামে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ১৭ জুলাই পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Georgina Rodríguez’। 

প্রকৃতপক্ষে, জর্জিনা রদ্রিগেজের নিজস্ব বা অফিসিয়াল কোনো ফেসবুক আইডি পাওয়া যায়নি। এমনকি তার আসল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অন্য কোনো ভেরিফায়েড সামাজিক মাধ্যমেও রোনালদোকে নিয়ে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।

তাছাড়া, ফেসবুক থেকে ছবিটি নিয়ে এআই ডিটেকশন টুল ‘SynthID’ এবং ‘Hive Moderation’ দিয়ে যাচাই করা হলে টুলগুলো জানায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে। 

Claim:
অশ্রুসিক্ত রোনালদোকে নিয়ে বান্ধবী জর্জিনার আবেগঘন স্ট্যাটাস।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh