শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিতের ভিত্তিহীন গুজব 

19
শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিতের ভিত্তিহীন গুজব 
শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিতের ভিত্তিহীন গুজব 

সম্প্রতি ফেসবুকের বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত করা হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দেশের মূলধারার সংবাদমাধ্যমে এ ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি। অর্থাৎ ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি ভিত্তিহীন। 

    

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ফেসবুকের পোস্টগুলোতে দেখা যাচ্ছে, রঙিন ব্যাকগ্রাউণ্ডের ওপর লেখা, “অবশেষে শেখা হাসিনার ফাঁসির রায় স্থগিত, ডিসেম্বরের আগেই আওয়ামী লীগের বিজয় শুরু, জয়বাংলা-জয় বঙ্গবন্ধু।” পোস্টগুলোর সপক্ষে কোনো নিউজ কমেন্ট সেকশনে নেই। সাধারনত এ ধরনের হাইলাইটেড পোস্টের কমেন্ট সেকশনে, বানানো অথবা ভুঁইফোড় অনলাইন পোর্টালের প্রতিবেদন হলেও থাকে। 

দেশের মূলধারার সংবাদমাধ্যমে ‘শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত’ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

এ বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান। 

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

কাজেই সঙ্গত কারণে, আলোচ্য ভিত্তিহীন ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।   

Claim:
সম্প্রতি ফেসবুকের বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত করা হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh