চট্টগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

23
চট্টগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষের দাবিতে পুরোনো ভিডিও প্রচার
চট্টগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি চট্টগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষের ঘটনা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, গত বছরের ১৭ নভেম্বর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। সে সময় সেনাবাহিনী ও পুলিশ তাদের বাঁধা দেয়। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওটি সেই ঘটনার।

এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ফেসবুকে একটি পোস্ট পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, রাতে ধানমন্ডি ৩২ এর বর্তমান অবস্থা। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 

এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ‘সাতকাহন নিউজ’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। ২০২৫ সালের ১৭ নভেম্বর আপলোড করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, দফায় দফায় সংঘর্ষের পর রণক্ষেত্রে পরিণত ধানমন্ডি ৩২। এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। দিনভর সংঘর্ষের পড় ওইদিন রাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

আলোচিত ভিডিওটি রাতের সংঘর্ষের বলে প্রতীয়মান হয়। 

কাজেই সবদিক বিবেচনা করে প্রতীয়মান হয় যে, ভিডিওটি চট্টগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের নয়, ধানমণ্ডি ৩২ নম্বরের। ফলে সঙ্গত কারণে, এ ধরনের দাবি যুক্ত ফেসবুক পোস্ট গুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করা হলো। 

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি চট্টগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষের ঘটনা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh