১৩ নভেম্বর ঘিরে ডিএমপি কমিশনারের নামে এআই ভিডিও প্রচার

221
১৩ নভেম্বর ঘিরে ডিএমপি কমিশনারের নামে এআই ভিডিও প্রচার
১৩ নভেম্বর ঘিরে ডিএমপি কমিশনারের নামে এআই ভিডিও প্রচার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে বক্তব্য দিতে দেখা যায়। দাবি করা হচ্ছে, তিনি ১৩ নভেম্বর যানবাহন চলাচল বন্ধ রাখতে অনুরোধ করেছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ডিএমপি কমিশনারের এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমে ভিডিওটির দাবিকৃত বক্তব্যটি কি-ওয়ার্ড ধরে খোঁজা হয়। তবে কোনো নির্ভরযোগ্য সূত্রে ডিএমপি কমিশনারের এমন বক্তব্যের খবর খুঁজে পাওয়া যায় না। 

এ ছাড়া ভিডিওতে দেখা যায়, তিনি মূলধারার টিভি চ্যানেলের লোগোযুক্ত মাইক্রোফোনের সামনে কথা বলছেন।  মূলধারার কোনো সংবাদমাধ্যমেও তার এমন  বক্তব্যযুক্ত খবর খুঁজে পাওয়া যায়নি। 

১৩ নভেম্বর ঘিরে ডিএমপি কমিশনারের নামে এআই ভিডিও প্রচার

পাশাপাশি ভাইরাল ভিডিওটির ডান পাশে নিচে “VEO” লেখা একটি জলছাপ দেখা যায়। এটি এআই দিয়ে ভিডিও বানানোর একটি মডেল। গুগল এআই “Gemini” দিয়েও এমন ভিডিও তৈরি করা যায়।

পরবর্তীতে ভিডিওটির কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ করে গত মঙ্গলবার (১১ নভেম্বর) প্রকাশিত নিউজ২৪-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। 

সেখানে কমিশনার বলেন, ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপতথ্য প্রচারের বিষয়েও সতর্ক করা হয়। তার এই বক্তব্যেও ১৩ নভেম্বর যানবাহন চলাচল বন্ধ রাখার ব্যাপারে কোনো তথ্য নেই। ভিডিওর পটভূমি ও সংবাদমাধ্যমের বুম বা মাইক্রোফোনগুলো ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যায়।

১৩ নভেম্বর ঘিরে ডিএমপি কমিশনারের নামে এআই ভিডিও প্রচার

পরে ভিডিওটি এআই শনাক্তকারী টুল হাইভ দিয়ে যাচাই করে দেখা যায়, এটি আংশিকভাবে এআই দ্বারা তৈরি।

সব দিক বিবেচনা করে বলা যায়, ভিডিওটি এআই দ্বারা তৈরি এবং ভুয়া। তাই ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে বিকৃত বলে চিহ্নিত করেছে।

প্রতিবেদনটি লিখেছেন ফ্যাক্টওয়াচের শিক্ষানবিশ শিবলী সাদিক সিফাত

Claim:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ১৩ নভেম্বর যানবাহন চলাচল বন্ধ রাখতে অনুরোধ করেছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh