ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অসুস্থতার কারণ নিয়ে ভিত্তিহীন প্রচারণা

257
ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অসুস্থতার কারণ নিয়ে ভিত্তিহীন প্রচারণা
ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অসুস্থতার কারণ নিয়ে ভিত্তিহীন প্রচারণা

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে রাখাকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে শাহবাগে কয়েকজন সমন্বয়কের দ্বারা মারাত্মকভাবে মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে যে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে সেখানেই লাইফ সাপোর্টে রাখা হয়। আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক এ ব্যাপারে নিশ্চিত করেছেন।  যেহেতু এই ঘটনার সাথে সমন্বয়কদের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় নি সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো বিভ্রান্তিকর।

 

গুজবের উৎসঃ এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ  

ফেসবুকে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে রাখার কারণটি সঠিক কি না এ ব্যাপারে জানার জন্য শুরুতেই প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইটে ৬ মার্চ ২০২৫-এ প্রকাশিত একটি রিপোর্টে এ সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যায়। জানা যায় আরেফিন সিদ্দিক ঢাকা ক্লাবে অবস্থানকালে হঠাৎ দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যাওয়ায় তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ডেইলি স্টার বাংলার অফিশিয়াল ওয়েবসাইটেও এ সম্পর্কিত রিপোর্ট খুঁজে পাওয়া যায়।  চিকিৎসকের বরাত দিয়ে আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক ডেইলি স্টারকে জানান, “আরেফিন সিদ্দিক দুপুর সোয়া ২টার দিকে ঢাকা ক্লাবের একটি দোকান থেকে খাবার কিনতে গিয়ে মাটিতে পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দোকানের মেঝেতে পড়ে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগে।

এছাড়াও ঢাকা পোস্ট, ইউএনবি, সমকাল এবং যুগান্তর সহ অন্যান্য নির্ভরযোগ্য মাধ্যমগুলোতেও আরেফিন সিদ্দিককে  লাইফ সাপোর্টে রাখার কারণ হিসেবে এই অসুস্থতার কথাই উল্লেখ করা হয়েছে।  কোথাও সমন্বয়কদের দ্বারা মাথায় আঘাত পাওয়ার কথা উল্লেখ করা হয় নি।  

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে। 

Claim:
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে রাখাকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে শাহবাগে কয়েকজন সমন্বয়কের দ্বারা মারাত্মকভাবে মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

Claimed By:
Facebook users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh