বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি রাইফেল ও বুটের নিচে রেখেছেন-এমন কিছু ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো এডিটেড। ইন্টারনেট থেকে সেনা সদস্যদের ছবিগুলো সংগ্রহ করে এতে প্রধান উপদেষ্টার ছবি বসিয়ে দেওয়া হয়েছে।
এই ছবিতে দেখা যাচ্ছে, এক সেনা সদস্য রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন। ঠিক পাশেই তার বুটের কাছে ড. মুহাম্মদ ইউনূসের ছবি রয়েছে। ছবিটি রিভার্স সার্চে সৈনিক সাব্বির (আর্কাইভ) নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে এটি পাওয়া যায়। গত ১৪ আগস্ট ছবিটি এখানে পোস্ট করা হয়। দুটি ইমোজিসহ ছবিটির ক্যাপশনে লেখা, ‘খেলনা পিস্তল।’ এখানে প্রধান উপদেষ্টার ছবি ছিল না।
সেনা সদস্যদের বুট ও রাইফেলের নিচে প্রধান উপদেষ্টার ভাইরাল ছবিগুলো এডিটেড। মূল ছবিটি ডানে
এ ছাড়া রিভার্স ইমেজ সার্চে ছবিটির অনেকগুলো ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায়। সেখানেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি দেখা যায় না।
রিভার্স ইমেজ সার্চে ছবিটির অনেকগুলো ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায়, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি দেখা যায় না
ইমেজ ভেরিফিকেশনের একাধিক টুলের সাহায্যে ছবিটি যাচাই করে দেখা যায়, এতে রাইফেল ও বন্দুকের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিটি আলাদাভাবে বসানো হয়েছে।
যেমন, ফেইক নিউজ ডিবাঙ্কের টুল ইনভিড উই ভেরিফাইয়ের ফরেনসিকের এরর লেভেল অ্যানালাইসিসে ছবিটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশটিকে সন্দেহজনক হিসেবে দেখানো হয়েছে।
ইমেজ ভেরিফিকেশন অ্যাসিস্ট্যান্স নামে আরেকটি টুলের সাহায্যেও দেখা যায়, একাধিক অ্যালগরিদমের যাচাইয়ে ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা যথাক্রমে ১০০ ও ৯৯ শতাংশ।
এ ছাড়া ভিডিও আকারেও ছবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে। ভিডিওটি ডিপ ফেক শনাক্তের টুল ডিপ ফেক ও মিটারের সাহায্যে যাচাই করে দেখা যায়, একাধিক মডেল এটিকে ৯০ শতাংশের ওপরে এআই জেনারেটেড হিসেবে চিহ্নিত করেছে।
ভিডিও আকারেও ছবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে, তবে এটি এআই জেনারেটেড
ছবি ২ঃ
এই ছবিতেও দেখা যাচ্ছে এক সেনা সদস্যের বুটের কাছে ড. মুহাম্মদ ইউনূসের ছবি এবং এর ওপর রাইফেল তাক করা। এই ছবিটিও সৈনিক সাব্বির (আর্কাইভ) নামের অ্যাকাউন্টটিতে পাওয়া যায়। এতে গত ২৫ সেপ্টেম্বর ছবিটি পোস্ট করা হয়। ছবিটি পোস্টের সময় তাতে প্রধান উপদেষ্টার ছবি দেখা যায় না।
সেনা সদস্যদের বুট ও রাইফেলের নিচে প্রধান উপদেষ্টার ভাইরাল ছবিগুলো এডিটেড। মূল ছবিটি ডানে
এই ছবিটিও ইনভিড উই ভেরিফাইয়ের ফরেনসিক টুলের এরর লেভেল অ্যানালাইসিসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশটিকে সন্দেহজনক হিসেবে দেখানো হয়েছে।
সেনা সদস্যদের বুট ও রাইফেলের নিচে প্রধান উপদেষ্টার ভাইরাল ছবিগুলো এডিটেড। ছবি বিশ্লেষণ: ইনভিড উই ভেরিফাই
এসব বিশ্লেষণ ও তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ সেনাবাহিনীর সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি রাইফেল ও বুটের নিচে রেখেছেন-এমন ছবিগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি রাইফেল ও বুটের নিচে রেখেছেন-এমন কিছু ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh