ডা. তাসনিম জারার স্বাক্ষরযুক্ত প্রেসক্রিপশন ব্যবহার করে ভুয়া ঔষধ বিক্রি

148
ডা. তাসনিম জারার স্বাক্ষরযুক্ত প্রেসক্রিপশন ব্যবহার করে ভুয়া ঔষধ বিক্রি
ডা. তাসনিম জারার স্বাক্ষরযুক্ত প্রেসক্রিপশন ব্যবহার করে ভুয়া ঔষধ বিক্রি

রবিন কর্মকার তার পাইলস ও পেটের সমস্যার সমাধান হিসাবে একটি পাউডার অর্ডার করেন। তিনি ফেসবুকে দেখেছিলেন ডা. তাসনিম জারা বিজ্ঞাপনটির প্রচারণা করছে। একটি ভিডিওতে তিনি দেখেছিলেন, তাসনিম জারা বলছেন, পাউডারটি পাইলস ও পেটের সমস্যার সমাধান করতে পারে। ডা. জারার ওপর বিশ্বাস থেকেই রবিন সেটি অর্ডার করেন। কয়েক দিনের মধ্যে প্যাকেটটি তার হাতে পৌঁছায়। ভেতরে ছিল পণ্যটির সঙ্গে ডা. তাসনিম জারার নাম ও স্বাক্ষরযুক্ত একটি প্রেসক্রিপশন। সেটি দেখে তার আর সন্দেহ করার কারণ ছিল না। কিন্তু ঔষধ খাওয়ার পরও তার সমস্যার কোনো উন্নতি হয়নি বলে ফ্যাক্টওয়াচকে জানান তিনি। 

সম্প্রতি ফেসবুকে ডা. তাসনিম জারার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে “এলিট ফরএভার” ও “এলিট পিউর” নামের দুটি ড্রিংকিং পাউডারের একাধিক বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, পণ্যগুলো অস্ত্রোপচার ছাড়াই পাইলস, ফিস্টুলা ও এনাল ফিসারের স্থায়ী সমাধান দেয়। এছাড়া বিভিন্ন যৌনসমস্যা থেকেও “চিরতরে” মুক্তির দাবি করে। প্রচারণায় আরোও বলা হয়, পণ্যগুলো BSTI অনুমোদিত এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই । তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এই বিজ্ঞাপনগুলোর সঙ্গে ডা. তাসনিম জারার কোনো সংশ্লিষ্টতা নেই, পেজগুলো ভুয়া। একটি প্রতারণা চক্র ডা. তাসনিম জারার চিকিৎসক পরিচয় ব্যবহার করে পণ্য বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করছে। 

দাবিকৃত কিছু বিজ্ঞাপন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

রবিন দাবির প্রেক্ষিতে ‘Dr.Jara’ নামের একটি পেজ খুঁজে পাওয়া যায়। পেজটিতে ডা. তাসনিম জারার নাম ও ছবি ব্যবহার করে একাধিক বাণিজ্যিক বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। সেখানে ভেষজ বা কবিরাজি ঔষধের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, অপারেশন ছাড়াই প্রাকৃতিকভাবেই পাইলস ও কোষ্ঠকাঠিন্য থেকে স্থায়ী মুক্তি পাওয়া যাবে। বিজ্ঞাপনে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যার সঙ্গে প্রকৃত চিকিৎসকের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। 

পেজ ট্রান্সপারেন্সি টুলের সাহায্যে যাচাই করে দেখা যায়, চলতি বছরের ২৯ মে ‘Jars’s Center’ নামে পেজটি তৈরি হয়েছিল। মাত্র এক মাস পর, ২ জুলাই ২০২৬ এ নাম পরিবর্তন করে ‘Dr.Jara’ রাখা হয়। পেজটি বাংলাদেশ থেকে তিনজন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, পেজ থেকে প্রচারিত ভিডিওগুলো আসল ভিডিওকে এডিট করে তৈরি করা। ১০ আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ডা. তাসনিম জারা পাইলসের জটিলতা দূর করতে ‘এলিট পিউর’ নামের একটি ড্রিংকিং পাউডার খাওয়া ও অর্ডার করার পরামর্শ দিচ্ছেন। ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ডা. তাসনিম জারার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১০ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘পাইলসের কার্যকরী ঘরোয়া সমাধান — ডা. তাসনিম জারা (প্রতিষ্ঠাতা, www.shohay.health)’ শিরোনামের সেই ভিডিওর সঙ্গে দাবিকৃত ভিডিওর হুবহু মিল রয়েছে। তবে মূল ভিডিওতে ‘এলিট পিউর’ পাউডারের কোনো উল্লেখ নেই। অর্থাৎ প্রায় পাঁচ-ছয় বছর আগে প্রকাশিত একটি ভিডিও এডিট করে বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হচ্ছে।

Screenshot

অনুসন্ধানের এই পর্যায়ে ক্রেতা সেজে এলিট পিউর পাউডারটি অর্ডার করা হয়। মাত্র দুই দিনের মধ্যে ঢাকায় পণ্যটি পৌঁছায়। এর সঙ্গে ডা. তাসনিম জারার নাম লেখা একটি প্রেসক্রিপশনও দেওয়া হয়।

অর্ডার কৃত পণ্য 

পণ্যের প্যাকেটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি লোগো ও নম্বর দেখা যায়। বিষয়টি যাচাইয়ে বিএসটিআইয়ের প্রকাশিত অনুমোদিত ও বাধ্যতামূলক পণ্যের তালিকায় সংশ্লিষ্ট ঔষুধটির নাম খুঁজে পাওয়া যায়নি। 

দাবিকৃত অনলাইন বিজ্ঞাপনগুলোতে এলিট কর্পোরেশনের (Elite Corporation) ভেষজ পণ্য ‘Elite Forever‘ এবং ‘Elite Pure‘-কে বিএসটিআই (BSTI) অনুমোদিত দাবি করা হলেও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন -এর বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কস (Certification Marks) ভুক্ত পণ্যের তালিকা অনুযায়ী, বাজারে যেকোনো সফট ড্রিংকস বা ড্রিংকিং পাউডার উৎপাদন ও বিক্রির জন্য ‘BDS 1586:2007 (1st Revision)’ স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী বাধ্যতামূলক গুণগত মান নিয়ন্ত্রণ সনদ বা সিএম লাইসেন্স থাকা আইনিভাবে বাধ্যতামূলক। 

তবে বিএসটিআই-এর লাইসেন্সধারী ব্র্যান্ডের অফিসিয়াল ডেটাবেজ ও পাবলিক রেকর্ডে “Elite Corporation”, “Elite Forever” বা “Elite Pure” এর পক্ষে কোনো বৈধ সিএম লাইসেন্স নম্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

বিএসটিআই-এর ডেটাবেজে আমরা এই নামের একটি প্রতিষ্ঠানের তথ্য পাই। সেটি পর্যালোচনা করে দেখা যায়, নথিটি বিএসটিআই-এর কোনো সিএম লাইসেন্স নয়; বরং এটি “পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদপত্র”। অর্থাৎ, এই সনদ পণ্যের প্যাকেট বা মোড়কজাতকরণের নিবন্ধনের সঙ্গে সম্পর্কিত, পণ্যের গুণগত মানের জন্য বিএসটিআই-এর অনুমোদন বা সিএম লাইসেন্স পাওয়ার প্রমাণ নয়। প্রতিষ্ঠানটির এই বিএসটিআই সনদটি দেখুন এখানে। 

পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদপত্র

উপরন্তু, কোম্পানিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (Elite Corporation Website) শুধুমাত্র মোড়ক বা প্যাকেট পরিমাপের জন্য প্রাপ্ত “BSTI packaging standards”-এর সাধারণ আবেদনকে চতুর শব্দ দিয়ে ব্যবহার করেছে। যা কোনোভাবেই ভেতরের উপাদানের গুণগত মান বা স্বাস্থ্যের জন্য নিরাপদ “বিএসটিআই কোয়ালিটি লাইসেন্স” এর প্রমাণ নয়।

এই তথ্যসূত্র ধরে ফ্যাক্টওয়াচ ২৫ আগস্ট ২০২৬ তারিখে মেটা অ্যাড লাইব্রেরি ও ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি প্যানেল পর্যালোচনা করে। মেটা অ্যাড লাইব্রেরিতে ‘ডাক্তার তাসনিম জারা’ কিওয়ার্ড ব্যবহার করে খুঁজলে বিভিন্ন পেজ ও বিজ্ঞাপন পাওয়া যায়।  পর্যালোচনায় ৮টি বিজ্ঞাপনদাতা পেজ থেকে চালু হওয়া কমপক্ষে ১৯টি বিজ্ঞাপন পাওয়া যায়। এর মধ্যে ৭টি পেজের নামেই ‘ডা. তাসনিম জারা’ নামের কোনো না কোনো সংস্করণ ব্যবহার করা হয়েছে; অষ্টম পেজটির নামে তার পরিচয় না থাকলেও বিজ্ঞাপনের ভাষ্যে সরাসরি তার নামে বক্তব্য দেওয়া হয়েছে। পাশাপাশি তার নামে খোলা আরও ৩টি পেজের ট্রান্সপারেন্সি রেকর্ড সংরক্ষণ করা হয়েছে। একই ধরনের একটি পণ্যের আরেকটি বিজ্ঞাপন পাওয়া গেলেও পেজের নামে বা ভাষ্যে জারার পরিচয় না থাকায় সেটি পর্যবেক্ষণাধীন রাখা হয়েছে।

বিজ্ঞাপনদাতা পেজঃ

পেজআর্কাইভ
Dr.Jaraperma.cc/9C4R-PVZS
Organic Zara Show Health Careperma.cc/348D-2Z3R
ডা: – তা’সনি’ম জা”রাperma.cc/UPQ5-57R6
ডা:তাসনিম জারা রিয়েলperma.cc/6RQL-VG2D
ডা: তাসনিম জারা কেয়ার 0.1perma.cc/24Y3-NFBM
ডা: তাসনিম জারা হেলথ কেয়ারhttps://perma.cc/CCF8-EKSD
ডাঃ তাসনিম জারা রিয়েল সেন্টারhttps://perma.cc/46KK-FHR5
ডঃ তাসনিম জারা অফিসিয়ালhttps://perma.cc/JCD2-NQ4R

দাবিকৃত বিজ্ঞাপনগুলোতে ডা. তাসনিম জারার ছবি, এডিটেড ভিডিও ও নাম ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপনগুলো ৭ জুলাই ২০২৬ থেকে ২৪ আগস্ট ২০২৬ এই সময়ে চালু হয়েছে। কমপক্ষে ১৯টি বিজ্ঞাপন এসেছে ৮টি ভিন্ন পেজ থেকে। বিজ্ঞাপনগুলোতে দুটি পণ্যের কথা বলা হয়েছে, “এলিট ফরএভার” (Elite For Ever) এবং “এলিট পিউর” (Elite Pure) ড্রিংকিং পাউডার।

ভুয়া বিজ্ঞাপনের তালিকা

ক্র.অ্যাড আইডিপেজ (আইডি)শুরুমাধ্যমল্যান্ডিং / যোগাযোগ
১5069709616588648ডঃ তাসনিম জারা অফিশিয়াল ৭ জুলাইভিডিওমেসেঞ্জার
২1318498816934058ডা: তাসনিম জারা কেয়ার 0.1 ১৩ জুলাইভিডিও০১৩৩০-১২৩৭৬৬
৩1356128292669675ডা:তাসনিম জারা রিয়েল ১৭ জুলাইভিডিও০১৩৩০-১২৩৭৬৬
৪1535269668343565ডা: তাসনিম জারা হেলথ কেয়ার২৬ জুলাইভিডিও০১৮৫১১১৩৩৭৩
৫1775206440338510ডাঃ তাসনিম জারা রিয়েল সেন্টার ৩১ জুলাইভিডিও০১৮৯৮৫৮৫৭১২
৬1003337222738743Organic Zara Show Health Care ১৭ আগস্টছবিZARASHOP.COM → b.bdhealthcaree.online
৭1036438742496114Organic Zara Show Health Care ১৭ আগস্টছবিZARASHOP.COM → b.bdhealthcaree.online
৮1463016065677228Organic Zara Show Health Care ১৭ আগস্টছবিZARASHOP.COM → b.bdhealthcaree.online
৯1823766979064951Organic Zara Show Health Care ১৭ আগস্টছবিZARASHOP.COM → b.bdhealthcaree.online
১০1084248224175001ডা: – তা’সনি’ম জা”রা (61591334855698)১৮ আগস্টভিডিওdrjahangirkabirtasnimjaraelitepure.shop
১১972458365897405ডা: – তা’সনি’ম জা”রা ২৪ আগস্টভিডিওdrtasnimjaraeliteforever.shop
১২1016654501376604Dr.Jara ১৮ আগস্টছবিelitepurepilessomadan.shop
১৩1360605072339851Dr.Jara ১৮ আগস্টছবিelitepurepilessomadan.shop
১৪1736176894312464Dr.Jara ১৮ আগস্টছবিelitepurepilessomadan.shop
১৫2011820259459091Dr.Jara ১৮ আগস্টছবিelitepurepilessomadan.shop
১৬984612054636860Dr.Jara ১৮ আগস্টছবিelitepurepilessomadan.shop
১৭1340928571359406Dr.Jara২৩ আগস্টছবিelitepurepilessomadan.shop
১৮1418609623451516Dr.Jara২৩ আগস্টছবিelitepurepilessomadan.shop
১৯2207949023102326Dr.Jara২৩ আগস্টছবিelitepurepilessomadan.shop

দাবিকৃত একটি পেজ থেকে দেওয়া চারটি বিজ্ঞাপনে ডা. জারার নাম সরাসরি বিজ্ঞাপনের ভাষ্যে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনের ভাষ্যটি অনেকটা এরকম, “আসসালামু আলাইকুম ‘আমি ডা:তাসনিম জারা বলছি, সঠিক চিকিৎসায় ফিরে আসুক স্বাভাবিক জীবন।”

আরও চারটি বিজ্ঞাপনে যৌন ক্ষমতা ও লিঙ্গের আকার সংক্রান্ত দশটি উপশমের তালিকা দিয়ে পণ্য বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষণীয়, স্বয়ংক্রিয় কনটেন্ট মডারেশন এড়াতে বিজ্ঞাপনের ভাষ্যে বাংলা শব্দগুলোর মাঝে ইচ্ছাকৃতভাবে যতিচিহ্ন ও ফাঁকা জায়গা বসানো হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ডা. তাসনিম জারার নামে চালু পেজগুলোর ট্রান্সপারেন্সি রেকর্ড যাচাই করা হয়। এতে ৫ টি গুরুতপূর্ণ বিষয় পাওয়া যায়ঃ 

১. একটি পেজ পরপর তিন চিকিৎসকের নাম ব্যবহার করেছে।

২৫ নভেম্বর ২০২৩ এ পেজটি প্রাথমিকভাবে “Healt Course Dr. Jonaied” নামে খোলা হয়। মেটার নিজস্ব রেকর্ড অনুযায়ী, পরবর্তীতে পেজটির নাম তিনবার পরিবর্তন করা হয়:

১। ৩০ নভেম্বর ২০২৩: “Healt Benefit Dr. Jonaied”

২। ১১ জুলাই ২০২৪: “Healt Benefit Dr.Nayeem”

৩। ২০ ফেব্রুয়ারি ২০২৫: “Health Benefit Dr.JA’RA”

বর্তমানে বাংলাদেশ থেকে ১০ জন ব্যক্তি এই পেজটি পরিচালনা করছেন। (আর্কাইভ লিঙ্ক: perma.cc/B766-7KTV)

২. দুটি আলাদা পেজের বিজ্ঞাপন ও মোবাইল নম্বর একই ।

“ডা:তাসনিম জারা রিয়েল” এবং “ডা: তাসনিম জারা কেয়ার 0.1” এই দুটি ভিন্ন পেজ থেকে ১৭ জুলাই ২০২৬ ও ১৩ জুলাই ২০২৬ এ চালু হওয়া দুটি বিজ্ঞাপনের ভাষা একই এবং দুটিতেই একই মোবাইল নম্বর (০১৩৩০-১২৩৭৬৬) দেওয়া। 

৩. একটি বিজ্ঞাপনদাতা একসঙ্গে দুই চিকিৎসকের নাম ব্যবহার করে দুটি ডোমেইনে বিজ্ঞাপন চালিয়েছে।

ডোমেইন দুটি হলো— 

১। Drtasnimjaraeliteforever.shop 

২। drjahangirkabirtasnimjaraelitepure.shop

এর মধ্যে দ্বিতীয় ডোমেইনটিতে ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবির, দুজনের নামই একসঙ্গে ব্যবহার করতে দেখা গেছে।

৪. সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া পেজটির সঙ্গে একটি ট্রান্সপারেন্সি রেকর্ডের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে

“Dr.Jara” নামের পেজটি (আইডি: 61590430592950) ১৮ ও ২৩ আগস্ট ২০২৬ এ মোট ১৯টির মধ্যে ৮টি বিজ্ঞাপন পরিচালনা করে। এর সবগুলোরই ল্যান্ডিং ডোমেইন ছিল ‘elitepurepilessomadan.shop’। লক্ষণীয় যে, এই ডোমেইনটি “ডাঃ তাসনিম জারা” নামের আরেকটি পেজের ওয়েবসাইট ফিল্ডেও ব্যবহার করা হয়েছে। (আর্কাইভ লিঙ্ক: perma.cc/TV2M-HFXJ)

৫. প্রদর্শিত ঠিকানা ও প্রকৃত গন্তব্যে অমিল

‘Organic Zara Show Health Care’ পেজের দেয়া চারটি বিজ্ঞাপনে লিংক ক্যাপশন হিসেবে দেখানো হয়েছে “ZARASHOP.COM”, কিন্তু বিজ্ঞাপনগুলোর প্রকৃত ল্যান্ডিং ডোমেইন (b.bdhealthcaree.online)।

প্রতিবেদনের এ পর্যায়ে, ডা. তাসনিম জারার সাথে কথা বলা হয়। এসব পণ্যে ব্যবহৃত স্বাক্ষরটি তার নয় জানিয়ে তিনি বলেন  “স্বাক্ষরসহ প্রেসক্রিপশন ইস্যু করা হয়েছে, এটা আমি প্রথমবার দেখলাম, এই স্বাক্ষর আমার নয়”।  তিনি বলেন, মানুষ যাতে এই ফাঁদে না পড়ে সেজন্য তিনি বারবার সতর্ক করার চেষ্টা করেছেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন “এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার পেজ ও প্রোফাইল দুটোই ফেসবুকে ভেরিফায়েড। কেউ যদি মনে করেন আমি এই পণ্য বিক্রি করছি, তাহলে দয়া করে দেখে নিন পেজটি ভেরিফায়েড কি না। যদি ভেরিফায়েড না হয়, তাহলে সেটা আমি নই”।

আবারো সকলকে সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন, “সবার প্রতি আমার আহ্বান থাকবে, অনলাইন থেকে যদি কোনো ঔষধ বা সাপ্লিমেন্ট কিনতে হয়, তাহলে সেটা নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ শুধু আমার না, অন্যান্য অনেক ডাক্তারের ছবি ও ভিডিও দিয়ে এআই ভিডিও তৈরি করে অনেক ধরনের ভুয়া ঔষধ, ভুয়া সাপ্লিমেন্ট বিক্রি করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি সবাইকে আহ্বান করব, অনলাইন থেকে কিছু কিনতে হলে খুব সাবধানতা ও সচেতনতার সঙ্গে কিনবেন।” 

বিষয়টি পরিষ্কার যে এই বিজ্ঞাপনগুলো এক ধরনের স্ক্যাম বা প্রতারণা। কমপক্ষে ৮টি পেজ, ১৯টি অ্যাড আইডি, ৬ টি ডোমেইন এবং ৪টি ফোন নম্বরসহ পুরো একটি নেটওয়ার্ক তাসনিম জারার পরিচয় ব্যবহার করে এই প্রতারণাটি চালাচ্ছে।

সুতরাং, “এলিট ফরএভার” ও “এলিট পিউর” নামের পণ্য বিক্রির এসব বিজ্ঞাপনগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ বলে চিহ্নিত করছে।

ডা. তাসনিম জারা ইমপারসনেশন নেটওয়ার্ক ট্র্যাকিং টেবিল

আপডেট: ২৫ আগস্ট ২০২৬ 

মেটা তাদের প্ল্যাটফর্মে কোনটিকে স্ক্যাম বলবে তার কিছু শর্ত দিয়ে দিয়েছে। মূলত নিচের এই তিনটি বিষয় উপস্থিত থাকলে সেটিকে স্ক্যাম বলা যায়:

১। কল-টু-অ্যাকশন: পোস্ট/বিজ্ঞাপন ব্যবহারকারীকে নির্দিষ্ট কাজ করতে বলছে (অর্ডার দাও, মেসেজ করো, নম্বরে কল করো)।

২। মিথ্যা দাবির উপর নির্ভরতা: মিথ্যা দাবি না থাকলে ব্যবহারকারী এই কাজ করতেন না। এক্ষেত্রে ডা. জারার সমর্থন বা পরিচয়ের ভুয়া কনটেন্ট না থাকলে কেউ অর্ডার দিতেন না। 

৩। প্রত্যক্ষ সুবিধা: পোস্টদাতা এই লেনদেন থেকে সরাসরি আর্থিক সুবিধা পাচ্ছেন।

এই টেবিলে তাসনিম জারার নাম ব্যবহার করে যেসব প্রতারণামূলক পেজ মেটার প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে।  নতুন কোনো পেজ/বিজ্ঞাপন এই তিন শর্ত পূরণ করলে তা “প্রতারণামূলক” (Scam) হিসেবে টেবিলে যুক্ত হবে। আংশিক মিল থাকলে সেটিকে “পর্যবেক্ষণাধীন” (Under Review) হিসেবে চিহ্নিত করা হবে, যতক্ষণ না অতিরিক্ত যাচাই সম্পন্ন হয়।

নেটওয়ার্ক সারাংশ (২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত)

মেট্রিকসংখ্যা
বিজ্ঞাপনদাতা পেজ৮
বিজ্ঞাপন (অ্যাড আইডি)কমপক্ষে ১৯
পণ্যElite For Ever, Elite Pure (ড্রিংকিং পাউডার)
পর্যবেক্ষণাধীন

টেবিল ১: বিজ্ঞাপনদাতা পেজ

Site Icon
ক্র.পেজের নামবিজ্ঞাপনঅসঙ্গতি / প্রমাণআর্কাইভস্ট্যাটাস
১Dr.Jara৮টি — ১৮ ও ২৩ আগস্টনেটওয়ার্কের সর্বোচ্চ; ডোমেইনটি “ডাঃ তাসনিম জারা” পেজের ওয়েবসাইট ফিল্ডেও ব্যবহৃতperma.cc/9C4R-PVZSপ্রতারণামূলক
২Organic Zara Show Health Care৪টি — ১৭ আগস্টভাষ্যে “আমি ডা:তাসনিম জারা (MBBS) বলছি”; প্রদর্শিত ক্যাপশন ও প্রকৃত ল্যান্ডিং ডোমেইনের অমিলperma.cc/348D-2Z3Rপ্রতারণামূলক
৩ডা: – তা’সনি’ম জা”রা২টি — ১৮ ও ২৪ আগস্টএক বিজ্ঞাপনদাতা দুই চিকিৎসকের নামে দুটি ডোমেইন চালাচ্ছেন; ভুয়া BSTI দাবিperma.cc/UPQ5-57R6প্রতারণামূলক
৪ডা:তাসনিম জারা রিয়েল১টি — ১৭ জুলাইপেজ #৫-এর সঙ্গে হুবহু অভিন্ন বিজ্ঞাপন-কপি ও একই অর্ডার নম্বরperma.cc/6RQL-VG2Dপ্রতারণামূলক
৫ডা: তাসনিম জারা কেয়ার 0.1১টি — ১৩ জুলাইপেজ #৪-এর সঙ্গে হুবহু অভিন্ন বিজ্ঞাপন-কপি ও একই অর্ডার নম্বরperma.cc/24Y3-NFBMপ্রতারণামূলক
৬ডা: তাসনিম জারা হেলথ কেয়ার১টি — ২৬ জুলাইপেজের নামে সরাসরি জারার পরিচয়; দশ দফা যৌনস্বাস্থ্য দাবিperma.cc/CCF8-EKSDপ্রতারণামূলক
৭ডাঃ তাসনিম জারা রিয়েল সেন্টার১টি — ৩১ জুলাইপেজের নামে সরাসরি জারার পরিচয়; একই দশ দফা তালিকাperma.cc/46KK-FHR5প্রতারণামূলক
৮ডঃ তাসনিম জারা অফিসিয়াল১টি — ৭ জুলাইনেটওয়ার্কের প্রথম বিজ্ঞাপন; Elite Forever, “ইনবক্সে অর্ডার” ও হোম ডেলিভারি CTAperma.cc/JCD2-NQ4Rপ্রতারণামূলক

Claim:
সম্প্রতি ফেসবুকে ডা. তাসনিম জারার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে “এলিট ফরএভার” ও “এলিট পিউর” নামের দুটি ড্রিংকিং পাউডারের একাধিক বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, পণ্যগুলো অস্ত্রোপচার ছাড়াই পাইলস, ফিস্টুলা ও এনাল ফিসারের স্থায়ী সমাধান দেয়। এছাড়া বিভিন্ন যৌনসমস্যা থেকেও “চিরতরে” মুক্তির দাবি করে।

Claimed By:
Facebook Users

Rating:
False