অনশনরত শিক্ষার্থীর গোপনে জুস পানের ছবিগুলো এআই দিয়ে তৈরি

1613
অনশনরত শিক্ষার্থীর গোপনে জুস পানের ছবিগুলো এআই দিয়ে তৈরি
অনশনরত শিক্ষার্থীর গোপনে জুস পানের ছবিগুলো এআই দিয়ে তৈরি

জুলাই অভ্যুত্থান ও গণভোটের রায় রক্ষাসহ তিন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী। ফেসবুকে এই শিক্ষার্থীদের একজনের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এগুলো ওই শিক্ষার্থীর অনশনের আড়ালে গোপনে জুস পানের সিসিটিভি ফুটেজ। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, সাকিবুর রহমান নামের ওই শিক্ষার্থীর ছবিগুলো বাস্তব নয়, এআই দিয়ে বানানো। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ছবিগুলোর সত্যতা যাচাইয়ে ভাইরাল ছবিগুলো পর্যবেক্ষণ করে বেশ কিছু অসঙ্গতি নজরে পড়ে। যেমন, একটি ছবিতে দেখা যায়, জুস পানরত শিক্ষার্থীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলটি অন্য হাতের তুলনায় অস্বাভাবিক বড়। 

সিসিটিভি ফুটেজ দাবিতে ভাইরাল হওয়া একটি ছবিতে সাকিবের যে চেহারা দেখা যায়, তার সঙ্গে সাকিবের বাস্তব চেহারারও অমিল পাওয়া যায়। ছবির তুলনা দেখুন- 

দৃশ্যমান এই অসঙ্গতিগুলোর কারণে ছবিগুলোর একটি গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে যাচাই করে দেখা হয়। 

টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা এডিটেড। 

আরও বেশ কিছু টুলের বিশ্লেষণেও একই ফল পাওয়া যায়। 

অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ভাইরাল এই ছবিগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
অনশনরত ঢাবি শিক্ষার্থীর ৬১ ঘন্টা চলমান

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh