ডাকসুর ফলাফল নিয়ে ফেসবুকে গুজব 

272
ডাকসুর ফলাফল নিয়ে ফেসবুকে গুজব 
ডাকসুর ফলাফল নিয়ে ফেসবুকে গুজব 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়টির লোগো ও কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত একটি ফলাফলের নোটিশ ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি নির্বাচিত হয়েছেন আবিদুল ইসলাম খান, জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ ও এজিএস পদে আবু বাকের মজুমদার জিতেছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি এবং ঢাবি কর্তৃপক্ষও এমন কোনো ফলাফল প্রকাশ করেনি। এ ছাড়া দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত  ফটোকার্ড ছড়িয়েও ফেসবুকে দাবি করা হচ্ছে, ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রদলের আবিদ। এ কার্ড নিয়েও অনুসন্ধানে দেখা যায়, কালবেলা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

প্রথম দাবি যাচাই: 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

এর বাইরে দেশের কোনো সংবাদমাধ্যমে ডাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। 

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজেও নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিয়ে কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায় যে, আবিদুল ইসলাম খান ভিপি,জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে আবু বাকের মজুমদারের নির্বাচিত হওয়ার দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন।

কালবেলার ফটোকার্ড যাচাই

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রদলের আবিদ-এমন দাবিতে প্রচারিত কালবেলার নাম ও লোগোযুক্ত  ফটোকার্ডটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, কালবেলা এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি।

পত্রিকাটি নিজেদের ফেসবুক পেজে এই দাবিতে প্রচারিত ফটোকার্ডটি শেয়ার করে লিখেছে, তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। 

পোস্টটি দেখুন এখানে। 

ফলে ফ্যাক্টওয়াচ প্রচারিত এই দাবি দুটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে। 

Claim:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়টির লোগো ও কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত একটি ফলাফলের নোটিশ ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি নির্বাচিত হয়েছেন আবিদুল ইসলাম খান, জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ ও এজিএস পদে আবু বাকের মজুমদার জিতেছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh