সাদিক কায়েম ঢাবির শিক্ষক হিসেবে যোগদানের ভিত্তিহীন দাবি

20
সাদিক কায়েম ঢাবির শিক্ষক হিসেবে যোগদানের ভিত্তিহীন দাবি
সাদিক কায়েম ঢাবির শিক্ষক হিসেবে যোগদানের ভিত্তিহীন দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি (ভিপি) মোঃ আবু সাদিক (সাদিক কায়েম নামেও পরিচিত) কে নিয়ে একটি ভিত্তিহীন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে এর কোনো সত্যতা নেই ।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

এসব পোস্টে দাবি করা হয়েছে, ‘মাত্র ২৮ বছর বয়সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হলেন সাদিক কায়েম’। 

 
ডাকসুর ওয়েবসাইটে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) মোঃ আবু সাদিকের প্রোফাইলে তার শিক্ষাবর্ষ হিসেবে ২০১৬-১৭ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কথা উল্লেখ করা হয়েছে। এর বাইরে তার শিক্ষকতা বা অন্য কোনো চাকরির কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওয়েবসাইটে ফ্যাকাল্টি মেম্বার (শিক্ষক) ও গেস্ট ফ্যাকাল্টি মেম্বারের (অতিথি শিক্ষক) তালিকা পর্যালোচনা করে মোঃ আবু সাদিক কিংবা সাদিক কায়েম এর নাম দেখা যাচ্ছে না।


মোঃ আবু সাদিক (সাদিক কায়েম) সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকেও তার শিক্ষকতায় যোগদানের কোনো তথ্য দেখা যায়নি।  ‘’



আলোচ্য ফটোকার্ডগুলোর উপরে বামপাশে PTV নামক একটি প্রতিষ্ঠানের লোগো এবং নিচে বামপাশে একটি ওয়েব এড্রেস (ptv.online) দেখা যাচ্ছে। তবে এই ঠিকানাটি সচল নয়। উক্ত ওয়েব এড্রেস কিছু পাওয়া যায়নি। পাকিস্তানভিত্তিক ‘পাকিস্তান টেলিভিশন’ বা পিটিভি নামে একটি ইংরেজিভাষী টিভি চ্যানেল রয়েছে ঠিকই, তবে তাদের ওয়েবসাইটে ভিন্ন (pakistantv.com)। প্রকৃতপক্ষে এই ফটোকার্ডের সাথে বাংলাদেশী গণমাধ্যম আরটিভি’র মিল রয়েছে। আরটিভির ওয়েব এড্রেস rtvonline.com যা তাদের প্রতিটি ফটোকার্ডের বামপাশেই লিপিবদ্ধ থাকে। এছাড়া আরটিভির নীল রঙের উপবৃত্তাকার লোগোর সাথে পিটিভির লোগোর সাদৃশ্য দেখা যাচ্ছে।

এমনকি আরটিভির ফটোকার্ডের অনুকরণে পিটিভির কার্ডেও ডানদিকে নিচের দিকে একটি কিউ আর কোড দেখা যাচ্ছে। তবে পিটিভির এই কিউ আর কোড স্ক্যান করে কোনো খবরের লিংক দেখা যাচ্ছে না। অন্যদিকে আরটিভির একাধিক ফটোকার্ডের কিউ আর কোড স্ক্যান করে দেখা গেল, প্রতিটি কিউ আর কোডই আরটিভির ওয়েবসাইটের কোনো একটি খবরের লিংকে পাঠককে নিয়ে যায়। 

আরটিভির একটি ফটোকার্ড বিকৃত করে সাদিক কায়েমের ছবি এবং খবর যুক্ত করে পিটিভির এই ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। 

মূলধারার গণমাধ্যমেও মোঃ আবু সাদিকের শিক্ষকতায় যুক্ত হওয়ার কোনো খবর দেখা যাচ্ছে না।

 সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এই সকল ফেসবুক পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।

Claim:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি (ভিপি) মোঃ আবু সাদিক (সাদিক কায়েম নামেও পরিচিত) কে নিয়ে একটি ভিত্তিহীন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh