খাগড়াছড়িতে চলমান অস্থিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও

107
খাগড়াছড়িতে চলমান অস্থিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও
খাগড়াছড়িতে চলমান অস্থিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও

এক মারমা কিশোরীকে গণধর্ষণের ঘটনা কেন্দ্র করে সহিংস পরিস্থিতি বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়িতে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এমন পরিস্থিতিতে ফেসবুকে দুটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে,  ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে 'পাহাড়িরা'। আরেকটি ভিডিওতে খাগড়াছড়ির বর্তমান অবস্থা ভয়াবহ এমন উল্লেখ করে দেখা যাচ্ছে, শতাধিক তরুণ-তরুণী দৌড়াচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওগুলো নেপালের। জিওলোকেশন অনুসন্ধানের মাধ্যমে ভিডিও দুটির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এসব ভিডিওর সঙ্গে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।  

ভিডিও যাচাই ১: ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে ‘পাহাড়িরা’ 

এমন দাবিতে প্রচারিত ৪ সেকেন্ডের ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ ওয়ার্ল্ড হিটস ১০১ নামের একটি ইউটিউব চ্যানেলে (আর্কাইভ) এটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি নেপালের কাঠমুণ্ডু থেকে ধারণ করা, দেশটির জেনজি আন্দোলনের। তবে ভিডিওটির সময়কাল নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পুনরায় রিভার্স ইমেজ সার্চে গত ১১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে ‘bhaskargautambgc’ (আর্কাইভ) নামের একটি অ্যাকাউন্টে অস্ত্র নিয়ে প্রকাশ্যে দৌড়ঝাঁপের একটি ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, এটি নেপালের। এই ভিডিওর লোকেশনের সঙ্গে ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওর লোকেশনের মিল পাওয়া যায়। দুটি ভিডিওতে রাস্তার পাশের দেয়াল, রেলিংয়ের মিল পাওয়া যায়। 

খাগড়াছড়িতে চলমান অস্তিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও

ইনস্টাগ্রামের এই ভিডিওতে অস্ত্রধারী তরুণদের একটি স্থাপনার দিকে এগিয়ে যেতে দেখা যায়। এই স্থাপনার দৃশ্য রিভার্স ইমেজ সার্চে ‘suman_sthz सुमन सरकार’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ৯ সেপ্টেম্বরে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি থেকে স্থাপনাটি সম্পর্কে জানা যায়। এটি নেপালের কাঠমুন্ডুর গৌশালার পুলিশ সার্কেলের কার্যালয়। 

এই সূত্রে গুগল ম্যাপ অনুসন্ধানে ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওর লোকেশনের হুবহু মিল পাওয়া যায়। 

খাগড়াছড়িতে চলমান অস্তিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও

এই থেকে নিশ্চিত হওয়া যায়, ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি খাগড়াছড়ির নয়, নেপালের। 

খাগড়াছড়িতে চলমান অস্তিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে নেপালের ভিডিও হিসেবে প্রচারিত অস্ত্রধারী তরুণদের ভিডিওটিও বাংলাদেশের দাবিতে ফেসবুকে প্রচার হচ্ছে।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে

ভিডিও যাচাই ২: খাগড়াছড়িতে স্থানীয়দের ওপর হামলার দাবিতে নেপালের ভিডিও প্রচার

খাগড়াছড়ির দাবিতে প্রচারিত ২০ সেকেন্ডের এই ভিডিওটির ৫ সেকেন্ডে ‘MobiMeds’ লেখা একটি সাইনবোর্ড দেখা যায়। এই সাইনবোর্ডের সূত্রে গুগল ম্যাপে খুঁজে নেপালের কাঠমুণ্ডুতে হুবহু জায়গাটি পাওয়া যায়। গুগল ম্যাপ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এটি কাঠমুণ্ডুতে অবস্থিত একটি ফার্মেসী। 

খাগড়াছড়িতে চলমান অস্তিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও

অর্থাৎ এই ভিডিওটিও খাগড়াছড়ির চলমান অস্থিরতার নয়। 

প্রসঙ্গত,  চলতি মাসের শুরুতে ফেসবুক ও ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি দুর্নীতি মোকাবিলার দাবিতে নেপালে আন্দোলনে নেমেছিল দেশটির জেন জিরা। 

খাগড়াছড়িতে চলমান অস্তিরতার দাবিতে ফেসবুকে ছড়াচ্ছে নেপালের ভিডিও

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।  

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এমন দাবিগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ফেসবুকে দুটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে 'পাহাড়িরা'। আরেকটি ভিডিওতে খাগড়াছড়ির বর্তমান অবস্থা ভয়াবহ এমন উল্লেখ করে দেখা যাচ্ছে, শতাধিক তরুণ-তরুণী দৌড়াচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh