আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে আলোচনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এমন প্রেক্ষাপটে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, খালেদা জিয়া বক্তৃতা দিচ্ছেন এবং তার হাতে আমার দেশ পত্রিকার একটি কপি। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড। খালেদা জিয়ার বক্তৃতা দেওয়ার মূল ছবিতে এমন কিছু ছিল না।
রিভার্স ইমেজ সার্চে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেতে আলোচিত ছবিটির অনুরূপ একটি ছবি পাওয়া যায়। তবে এই ছবিতে খালেদা জিয়ার হাতে কোনো পত্রিকা দেখা যায়নি। তুলনামূলক বিশ্লেষণ দেখুন-
পরে ছবিটি বেশ কিছু এআই জেনারেটেড কনটেন্ট যাচাইকারী টুলের সাহায্যে বিশ্লেষণ করে দেখা যায়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে।
বিশ্লেষণ ১:
বিশ্লেষণ ২:
এসব বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আলোচিত ছবিটি এআই প্রযুক্তি দিয়ে এডিট করা। তাই ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, খালেদা জিয়া বক্তৃতা দিচ্ছেন এবং তার হাতে আমার দেশ পত্রিকার একটি কপি।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh