সাবেক সেনাপ্রধানসহ ৮ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের বিজ্ঞপ্তিটি ভুয়া

206
সাবেক সেনাপ্রধানসহ ৮ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের বিজ্ঞপ্তিটি ভুয়া
সাবেক সেনাপ্রধানসহ ৮ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের বিজ্ঞপ্তিটি ভুয়া

সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ আরও বেশ কয়েকজন ব্যক্তিকে  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য মনোনীত করা হয়েছে দাবিতে একটি অনুমোদনপত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচ কর্তৃক এটির  সত্যতা যাচাইয়ে দেখা যায়, অনুমোদনপত্রটি ভুয়া। সরকারের পক্ষ থেকে অনুমোদনপত্রে উল্লিখিত কাউকেই উপদেষ্টা পদে অনুমোদন দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে কোনো পত্র জারি করা হয়নি।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে।  

ছড়িয়ে পড়া অনুমোদনপত্রটি যাচাইয়ে দেখা যায়, সেখানে প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের নাম রয়েছে। তবে স্বাক্ষর নেই। তারিখ লেখা রয়েছে ৮ মার্চ ২০২৫। এই অনুমোদনপত্রে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’।

এই আট ব্যক্তির মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ আট ব্যক্তির নাম রয়েছে।

অনুমোদনপত্রটি নিয়ে আজ বুধবার (১২ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে একটি পোস্ট দেওয়া হয়। 

এতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নতুন করে শপথ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে অনুমোদন দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে কোনো পত্র জারি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রের ছবিটি ভুয়া।

এ ছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো অনুমোদনপত্রটি পোস্ট করে লিখেছেন, ‘ভুয়া ও বানোয়াট’।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ অনুমোদনপত্রটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ আরও বেশ কয়েকজন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য মনোনীত করা হয়েছে দাবিতে একটি অনুমোদনপত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh