উপবৃত্তি ছাড়াও শিক্ষার্থীদের স্টুডেন্ট ভাতা দেওয়া হবে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - এই মর্মে যমুনা টিভির আদলে বানানো একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, যমুনা টিভি এবং অন্য কোনো সংবাদমাধ্যমে এমন ফটোকার্ড এবং খবর প্রকাশিত হয় নি। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
যমুনা টিভির ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় নি। উক্ত ফটোকার্ডের দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ মূলধারার কোনো গণমাধ্যমে পাওয়া যায় নি।
বানোয়াট ফটোকার্ডের নকশা, রং এবং ফন্টের সাথে যমুনা টিভির ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষণীয়। বানোয়াট ফটোকার্ডে তারিখের জায়গায় বেশ বড়ভাবে ৭ সংখ্যাটি লেখা হয়েছে যা পেশাদারিত্বের জায়গা থেকে দৃষ্টিকটু। নমুনা হিসেবে যমুনা টিভির একটি আসল ফটোকার্ডের ছবি দেওয়া হলো।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh