গভীর রাতে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকের উপর ছিনতাইকারীর হামলার খবরটি ভুয়া

250
গভীর রাতে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকের উপর ছিনতাইকারীর হামলার খবরটি ভুয়া
গভীর রাতে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকের উপর ছিনতাইকারীর হামলার খবরটি ভুয়া

‘স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে সাংবাদিক জসিম' এমন শিরোনামযুক্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়া অনলাইন পোর্টাল 'বার্তা২৪' এর লে আউটে একই শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। 'বার্তা২৪' এর পক্ষ থেকেও একে 'ভুয়া ফটোকার্ড ' হিসেবে নিশ্চিত করা হয়েছে। সঙ্গত কারনে এসব ফেসবুক পোস্টকে ফ্যাক্টওয়াচ 'মিথ্যা' সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে, এখানে,এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

আলোচ্য কার্ডে জনৈক ‘সাংবাদিক জসিম’ এর নাম উল্লেখ করা হলেও, তার বিস্তারিত পরিচয় কিংবা তার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।

মূলধারার কোনো গণমাধ্যমেও এমন কোনো ছিনতাইয়ের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩ টায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার বারিধারা ডিওএইচএস এর বাসায় জরুরি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ডাকা এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বাড়তি সতর্ক থাকার উপদেশ দিচ্ছিলেন অনেক ফেসবুক ব্যবহারকারী। তবে উক্ত সংবাদ সম্মেলনের আগে বা পরে কোনো সাংবাদিকের ছিনতাইয়ের শিকার হওয়ার খবর পাওয়া যায়নি।

বার্তা ২৪ এর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে আলোচিত খবর বা ফটোকার্ড টি পাওয়া যায়নি। উপরন্তু বার্তা২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ৬ মিনিটে প্রকাশিত একটি পোস্টে নিশ্চিত করা হয়েছে যে এই কার্ডটি তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

বার্তা২৪ এর এই খবরকে ভিত্তি করে চ্যানেল২৪ এক প্রতিবেদনে জানিয়েছে যে, স্বরাষ্ট্র উপদেষ্টার সম্মেলনে যেতে সাংবাদিকের ছিনতাইয়ের শিকার হওয়ার দাবিটি মিথ্যা।


সঙ্গত কারনে, এ সংক্রান্ত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh