আনসার ক্যাম্পে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার ভুয়া দাবি  

53
আনসার ক্যাম্পে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার ভুয়া দাবি  
আনসার ক্যাম্পে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার ভুয়া দাবি  

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটা আনসার ক্যাম্পে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলার ভিডিও। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনসার সদস্যদের একটি প্রশিক্ষণের দৃশ্য। অন্যদিকে, শিক্ষার্থীদের উপর এমন কোনো হামলার তথ্য নির্ভরযোগ্য মাধ্যম থেকে খুঁজে পাওয়া যায়নি। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

আলোচিত ভিডিওটি খেয়াল করলে সেখানে ‘ঢাকা পোস্ট’ এর একটি লোগো দেখতে পাওয়া যাবে। এই সূত্র অনুযায়ী প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। এর ফলে ঢাকা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে চলতি বছরের ৩ নভেম্বর আপলোড করা এই ঘটনা সম্পর্কিত ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। ‘ঢাকা পোস্ট’ এর ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় “২০২৬ সালের নির্বাচন উপলক্ষ্যে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হলো আনসার সদস্যদের।” 

চ্যানেল 24, কালের কণ্ঠ, এখন টিভি এবং জাগো নিউজেও এই আনসার সদস্যদের প্রশিক্ষণ সম্পর্কিত ভিডিও রিপোর্ট পাওয়া যায়। সেখানেও উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মোকাবেলা করার কৌশল প্রদর্শনের জন্য চলতি বছরের ৩ নভেম্বর মহড়া অনুষ্ঠিত হয়। তবে, কোথাও উল্লেখ করা হয়নি যে আনসার ক্যাম্পে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। 

তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উপর ভিত্তি করে করা দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটা আনসার ক্যাম্পে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলার ভিডিও।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh