প্রথম আলোর আদলে নকল ফটোকার্ডে ফজলুর রহমানের নামে বানোয়াট উক্তি 

67
প্রথম আলোর আদলে নকল ফটোকার্ডে ফজলুর রহমানের নামে বানোয়াট উক্তি 
প্রথম আলোর আদলে নকল ফটোকার্ডে ফজলুর রহমানের নামে বানোয়াট উক্তি 

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের ছবিসহ প্রথম আলোর ফটোকার্ডের আদলে একটি কার্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে লেখা, 'মন্দিরের ইট দিয়ে গরুর মাংস রান্না করার আগে আমার কলিজাটা কেন টুকরো টুকরো করলি না?' ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলো এই ফটোকার্ড প্রকাশ করেনি। মূলধারার সংবামাধ্যমে ফজলুর রহমান এই বক্তব্য দিয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় নি।     

   

এ ধরনের পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে। 

ফেসবুকে আলোচ্য ফটো কার্ডটি শেয়ার করা পোস্টগুলোতে সোর্স হিসেবে ‘Daily Amar Dosh’ উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, এটি একটি স্যাটায়ার পেজ। তবে, এই সূত্র ধরে করা দুটি পোস্টে ছয় শতাধিক কমেন্ট রয়েছে। মন্তব্যকারীদের বেশিরভাগই ফজলুর রহমান এই বক্তব্য দিয়েছেন ধরে নিয়ে মন্তব্য করেছেন। 

অন্যদিকে, ফটো কার্ডটি প্রথম আলোর ফটো কার্ডের আদলে হওয়ায় ফ্যাক্টওয়াচ টিম প্রথম আলোর ফেসবুক পেজ অনুসন্ধান করে এই ফটো কার্ড পায়নি। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার সংবাদমাধ্যমে ফজলুর রহমান এই বক্তব্য দিয়েছেন মর্মে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের সামনে গরু জবাই করা নিয়ে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। তারই প্রেক্ষিতে ফজলুর রহমানের এই বক্তব্য ছড়ানো হয়ে থাকতে পারে। 

কাজেই আলোচ্য ফটো কার্ডে উল্লেখিত বক্তব্যটি সংসদ সদস্য ফজলুর রহমান দেননি। ফলে সঙ্গত কারনে এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।       

Claim:
বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের ছবিসহ প্রথম আলোর ফটোকার্ডের আদলে একটি কার্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে লেখা, 'মন্দিরের ইট দিয়ে গরুর মাংস রান্না করার আগে আমার কলিজাটা কেন টুকরো টুকরো করলি না?'

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh