ঢাকার ডেমরায় অগ্নিকাণ্ড দাবিতে ছড়ালো নেপালের ভিডিও

111
ঢাকার ডেমরায় অগ্নিকাণ্ড দাবিতে ছড়ালো নেপালের ভিডিও
ঢাকার ডেমরায় অগ্নিকাণ্ড দাবিতে ছড়ালো নেপালের ভিডিও

সম্প্রতি ফেসবুকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটি ঢাকার ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের নয়। বরং নেপালে সাম্প্রতিক জেন-জি আন্দোলনের সময় পুলিশ কার্যালয়ে অগ্নিসংযোগের একটি দৃশ্য।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে টিকটকে হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শেয়ার করা ভিডিওটির বিবরণে লেখা রয়েছে – “Banepa Police Station #banepa #police #genz.”

এছাড়া ইউটিউব শর্টসেও এটি নেপালের বানেপা পুলিশ স্টেশনের ঘটনা ক্যাপশনে ভিডিওটি পাওয়া যাচ্ছে। আরেকটি টিকটক অ্যাকাউন্টে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা একই ঘটনার ভিডিও পাওয়া যাচ্ছে। সব ভিডিওতেই ঘটনাস্থল হিসেবে নেপালের বানেপা পুলিশ স্টেশন এবং নেপালের জেন-জি আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

এ সূত্র ধরে গুগল ম্যাপে সার্চ করে নেপালের “Area Police Station Banepa” নামক থানার খোঁজ পাওয়া যায়। দেখা যাচ্ছে, এ থানার ভবনের পেছনের অংশ ভাইরাল ভিডিওর ভবনের সাথে পুরোপুরি মিলে যায়।

এ বিষয়ে গণমাধ্যমে অনুসন্ধান করলে একাধিক নেপালি সংবাদসংস্থার (,) প্রতিবেদন থেকে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

তাই নেপালের থানায় অগ্নিসংযোগের ভিডিওকে ঢাকার ডেমরার অগ্নিকাণ্ড দাবিতে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটি ঢাকার ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh